
মাত্র ১৫ বছর বয়স। তাকে বলা হচ্ছে বিশ্ব ক্রিকেটের নতুন বিস্ময় কিশোর।

সেই বৈভব সূর্যবংশীর আয় ও মোট সম্পদের পরিমাণও চোখ ধাঁধিয়ে দেবে। তার বিস্ফোরক ব্যাটিংয়ের মতোই।

বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, বৈভবের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা! এত অল্প বয়সে এত টাকার মালিক হওয়ার নজির ক্রিকেট বিশ্বে আর নেই।

আইপিএলে বৈভব খেলে রাজস্থান রয়্যালসে। প্রতি মরশুমে তাকে ১ কোটি ১০ লক্ষ টাকা দেয় রাজস্থান রয়্যালস।

এর পাশাপাশি আইপিএলে প্রত্যেক ম্যাচ পিছু সাড়ে সাত লক্ষ টাকা করে ম্যাচ ফি পায় বৈভব। এখনও পর্যন্ত আইপিএলে ২৩টি ম্যাচ খেলায় তার মোট ম্যাচ ফি-র পরিমাণ ১ কোটি ৭০ লক্ষ টাকারও বেশি।

মুম্বইয়ে একটি ঝাঁ চকচকে, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছে বৈভব। যার দাম আনুমানিক আড়াই থেকে ৩ কোটি টাকা।

পাশাপাশি বিহারের তাজপুরে রয়েছে বৈভবের পৈতৃক বাড়ি। যার দাম ৪০-৬০ লক্ষ টাকা।

বৈভবের গাড়ির গ্যারাজে ১৭ লক্ষ টাকা দামের টাটা কার্ভ এসইউভি রয়েছে। একটি মার্সিডিজ বেঞ্জও উপহার পেয়েছে বৈভব।

বিহার সরকার তাকে ৫০ লক্ষ টাকা পুরস্কার অর্থ হিসাবে দিয়েছিল।

পাশাপাশি বিভিন্ন এনডোর্সমেন্ট ও বাণিজ্যিক প্রচার থেকেও মোটা টাকা উপার্জন করছে বৈভব। – IANS
Published at : 20 Sep 2026 07:24 AM (IST)
