Bank Holidays Next Month : হাতে আর মাত্র এক সপ্তাহ, তারপরই পড়ে যাবে অক্টোবর মাস। পুজোর মাসেও অনেকদিন ছুটি থাকবে ব্যাঙ্কে। সেই ক্ষেত্রে জরুরি প্রয়োজন থাকলেও ব্য়াঙ্কে গিয়ে কাজ হবে না। তাই আগে থেকেই কোনও কাজ থাকলে দেখে নিন, অক্টোবরে কোন-কোন দিন ছুটি থাকবে ব্যাঙ্কগুলিতে।
রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার মেনে ছুটি
এমনিতেই ব্যাঙ্কের বছরের ছুটির তালিকা আগে থেকেই তৈরি করে রাখে রিজার্ভ ব্যাঙ্ক। দেশের বিভিন্ন ধর্মীয়, জাতীয় ও স্থানীয় উৎসবের ভিত্তিতে তৈরি করা হয় এই ছুটির তালিকা। সেই ক্ষেত্রে মহাত্মা গাঁন্ধী জয়ন্তী পুজোর দিনগুলি নিয়ে মোট ১১দিন ছুটি থাকবে ব্যাঙ্ক।
২ অক্টোবর : মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ছুটি থাকবে সারা দেশের ব্যাঙ্ক
১০ অক্টোবর : বেঙ্গালুরু ও কলকায়া মহালয়া উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ অক্টোবর : মহা সপ্তমী উপলক্ষ্য়ে ব্যাঙ্কগুলি আগরতলায় বন্ধ থাকবে।
১৯ অক্টোবর : মহা অষ্টমী/মহা নবমী/আয়ুধা দুর্গা পূজা/দুর্গা অষ্ঠমীতে আগরতলা, আইজল, ভুবনেশ্বর চেন্নাই, গুয়াহাটি, ইম্ফল, ইটানগর, কোহিমা, কলকাতা, পাটনা, রাঁচি, শিলংয়ে ব্যাঙ্ক ছুটি থাকবে।
২০ অক্টোবর : দশেরা, দশমীতে গ্য়াংটক ও ইম্ফল বাদে দেশের সব জায়গার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২১ অক্টোবর : বিজয়া দশমীতে আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি, কলকাতা, তিরুবনন্তপূরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে
২২ অক্টোবর : দুর্গা পূজা দশাই উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ অক্টোবর : দুর্গা পূজা দশাই উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ অক্টোবর : লক্ষ্মী পূজা, মহর্ষি বাল্মীকির জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আগরতলা , জম্মু, সিমলা , শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৯ অক্টোবর : করবা চৌথ উপলক্ষ্যে সিমলায় ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
৩১ অক্টোবর : সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমদাবাদে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে।
রিজার্ভ ব্যাঙ্কের আনুষ্ঠানিক তালিকা
রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছর আলাদা করে সারা বছরের ছুটির তালিকা (Bank Holiday 2025) ঘোষণা করে এবং তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। সেই তালিকা অনুযায়ী ছুটি পান ব্যাঙ্ককর্মীরা। আর এই ছুটির দিন জানা থাকলে আপনি সহজেই আপনার কাজ গুছিয়ে রাখতে পারবেন।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে লেনদেনের সুবিধা পাবেন আপনি। সেই ক্ষেত্রে ব্যাঙ্কের জন্য হাতরাতে হবে না আপনাকে। তবে কিছু ক্ষেত্রে কেবল মাত্র ব্যাঙ্কের শাখায় গিয়ে কাজ থাকলে অগাস্টের আগেই সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন : সব টাকা জলে গেল ! ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, ভয়ঙ্কর পরিস্থিতি বাজারে
