গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন


সনৎ ঝা, শিলিগুড়ি : গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শিলিগুড়িতে। ঘটনায় আরও ২জন ভর্তি রয়েছেন হাসপাতালে। পুলিশ সূত্রে দাবি, গরু চুরির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গরু চোর সন্দেহে ২জনকে পিটিয়ে খুনের অভিযোগ। মারাত্মক ঘটনা ঘটল শিলিগুড়িতে। আগুন ধরিয়ে দেওয়া হল গাড়িতে, চলল ব্য়াপক ভাঙচুর। 

হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?

ঘটনার সূত্রপাত শিলিগুড়ির মাটিগাড়ায়। স্থানীয় সূত্রে দাবি, শুক্রবার পিক আপ ভ্য়ানে করে গরু নিয়ে যাওয়ার সময়ে ধরা পড়েন কয়েকজন। কোথায় সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে, তা জিজ্ঞেস করলে কোনও সদুত্তর মেলেনি। এরপরই বচসা বেধে যায়। মারধর করা হয় গাড়িতে থাকা ব্য়ক্তিদের। আগুন লাগিয়ে দেওয়া হয় পিক আপ ভ্য়ানে। স্থানীয়দের একাংশের দাবি, মারধরের সময় মাটিগাড়া থেকে পালিয়ে বাগডোগরার তারাবাড়িতে চলে আসে অভিযুক্তরা। এরপর এখানেও তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। চলে গাড়ি ভাঙচুর। 

পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর 

খবর পেয়েই ঘটনাস্থলে আসে বাগডোগরা থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় ২জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য়ু হয় আরেকজনের। আরও ২জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ সূত্রে দাবি, ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *