SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?


State Bank Fixed Deposit : আপনিও যদি স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করতে চান, তাহলে বিনিয়োগের আগে অবশ্য়ই তার বর্তমান সুদের হার জানা কর্তব্য। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করার পরই কি নতুন করে FD-তে ইন্টারেস্ট রেট বাড়িয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ? এখন কোন মেয়াদকালের জন্য কত টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন আপনি। এখানে রইল বিস্তারিত বিবরণ।

স্টেট ব্যাঙ্কের সাধারণ গ্রাহকদের জন্য ১লাখ রাখলে

১ বছর রাখলে পাবেন ৬.২৫ শতাংশ সুদ
৩ বছর রাখলে পাবেন ৬.৩০ শতাংশ সুদ
৫ বছর রাখলে পাবেন ৬.০৫ শতাংশ সুদ
এই ক্ষেত্রে ১ লাখ টাকার FD ১ বছরের জন্য রাখলে আপনি মেয়াদ শেষে পাবেন ১.০৬ লাখ টাকা রিটার্ন। ১০ বছরের জন্য এই টাকা রাখলে আপনি পাবেন ১.৮২ লাখ টাকা। 

প্রবীণ নাগরিকদের জন্য বেশি সুদ
স্টেট ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য বেশি সুদ দিয়ে থাকে। সেই ক্ষেত্রে ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন আপনি। এখানে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন প্রবীণ নাগরকিরা। 
১ বছরের জন্য এখানে টাকা রাখলে আপনি পাবেন ৬.৭৫ শতাংশ
৩ বছর রাখলে পাবেন ৬.৮০ ইন্টারেস্ট রেট
৫ বছরের ক্ষেত্রে ৭.০৫ শতাংশ সুদ
এখানে ১ লাখ টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা হবে ১.৪২ লাখ টাকা। একই রেট যদি ১০বছরের জন্য রাখা হয়, তাহলে পাবেন ২.০১ লাখ টাকা। 

এখানে FD-র রিটার্ন কি ট্যাক্স ফ্রি ?
এই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনার পুরো ম্যাচুরিটি অ্যামাউন্ট ট্যাক্স ফ্রি নয়। আয়করের নিয়ম অনুসারে, এফডি থেকে পাওয়া সুদের পরিমাণ করযোগ্য। কোনও ব্যক্তির টোটাল ট্যাক্সেবল ইনকামের ওপর এই কর প্রযোজ্য হয়। 

কখন এফডি ইন্টারেস্ট থেকে TDS কাটা হয় ?
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে FD থেকে পাওয়া ইন্টারেস্ট ১ লাখ টাকার বেশি হলে TDS কাটা হবে। মনে রাখতে হবে, TDS কোনও অতিরিক্ত কর নয়। আপনার  আয়কর রিটার্ন দাখিলের সময় মোট কর দায়ের করার ক্ষেত্রে এটি অ্যাডজাস্ট করে দেওয়া হবে। আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় এই অর্থ ফেরতের দাবি করতে পারবেন। তবে বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।

আরও পড়ুন : ফিটমেন্ট ফ্যাক্টর বদলালে কত হবে কর্মীদের বেসিক, ৬,৭,৮ লেভেলের কর্মীরা কত পাবেন ?

    



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *