মেমারি: যাত্রীবাহি ট্যুরিস্ট বাসের সঙ্গে চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ,গুরুতরভাবে আহত ৩ জন,চিকিৎসার জন্য তাঁদের মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার গভীররাতে মেমারী থানার পাওয়ারহাউস পাড়া এলাকায় জি টি রোডের উপর ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইলামবাজার থেকে জি টি রোড ধরে ট্যুরিস্ট বাসটি নৈহাটী অভিমুখে যাওয়ার সময় মেমারী থানার পাওয়ার হাউসের কাছে উল্টো দিক থেকে আসা একটি ছোটো চার চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরতর জখম হন ছোট চারচাকা গাড়িটিতে থাকা তিন যাত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেমারী থানার পুলিশ আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেমারী হাসপাতালে নিয়ে যায়।
অন্যদিকে, বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কে রায়পুরের নিকট একটি বেসরকারি বাস উল্টে ১৮ জন আহত। বাসটি রায়পুর থেকে ঝাড় গ্রামের দিকে আসছিল প্রাথমিকভাবে জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপত্তি ঘটেছে। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও রায়পুর থানার পুলিশে আহত যাত্রীদের উদ্ধার করে রায়পুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে।
এর আগে জগতপুরের দিক থেকে যাত্রাগাছি যাওয়ার পথে উল্টে গেল গাড়ি। গাড়িটি রাস্তার ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে সোজা খালে গিয়ে পড়ে যায়। স্থানীয় লোকেদের তৎপরতায় গাড়িতে থাকা একটি লোক, একজন মহিলা সহ এক বাচ্চাকে উদ্ধার করে। যতদূর সম্ভবত গাড়িতে স্বামী-স্ত্রী এবং তাদের বাচ্চাই ছিলেন। গাড়িটি জগতপুর দিক থেকে যাত্রাগাছির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারতে মারতে সোজা গিয়ে বাগজোলা খালে উল্টে যায়। যদিও বা গাড়িতে থাকা স্বামী স্ত্রী এবং বাচ্চার সেরকম কিছু ক্ষতি হয়নি। গাড়িটি খালে এখনো পর্যন্ত উল্টে আছে।
NCPI News: “BJP আমাদের NCPI-তে নিয়ে গেছে”, বললেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া | ABP Ananda
