AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা AI-কে বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা বাড়ছে দিন দিন। সেই আবহেই এবার AI হানার কথা জানাল অস্ট্রেলিয়া সরকার। OpenAI-এর একটি AI এজেন্ট সরকারি ওয়েবসাইট হ্যাক করে বলে জানাল তারা।

বুধবার এই ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়। জুন মাসে OpenAI-এর AI এজেন্ট সরকারের হেলথ ডেটা পোর্টাল হ্যাক করে নেয় বলে জানিয়েছেন তিনি। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন অ্যান্টনি। পাশাপাশি, AI-এর বাড়বাড়ন্তে সরকারি প্রযুক্তি ব্যবস্থা যে পিছিয়ে, তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।

AI ওয়েবসাইট হ্যাক করায় স্বাস্থ্য পরিসংখ্যান এবং স্বাস্থ্যখাতে খরচখরচা সংক্রান্ত  ডেটার উপর প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই প্রথম এমন ঘটনা সামনে এস, যেখানে নিজে থেকে কোনও সরকারি ওয়েবসাইট হ্যাক করল AI.

আমেরিকার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বিষয়টি খোলসা করেছেন আলবানিজ়। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সরকারের অন্য ওয়েবসাইট এবং তথ্যভাণ্ডারে AI থাবা বসিয়েছে কি না, তা এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে জানা সম্ভব হয়নি।

OpenAI-এর চিফ এগজিকিউটিফ স্যাম অল্টম্যানের কাছে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। সময় থাকতে সংস্থার তরফে কোনও আগাম সতর্কতা আসেনি, পরবর্তীতেও কিছু জানানো হয়নি বলে অভিযোগ।

জুন মাসে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করে নেয় AI. কিন্তু ১০ সেপ্টেম্বরের আগে বিষয়টি বোঝাই যায়নি বলে জানিয়েছেন আলবানিজ়। অর্থাৎ দু’মাসেরও বেশি সময় পর ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর জানতে পারে অস্ট্রেলিয়া সরকার। AI হানার কথা কেন টের পাওয়া গেল না, সরকারি সাইবার নিরাপত্তায় কোথায় খামতি রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আলবানিজ়।

এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া সরকারের তিনটি ওয়েবসাইট AI হানার শিকার হটেছে। কোনও ডেটা চুরি গিয়েছে কি না, তাও বোঝা যায়নি এখনও পর্যন্ত।

অন্য দিকে, OpenAI-এর দাবি, রোগীদের রেকর্ড বা স্পর্শকাতর তথ্য হাতানোর কোনও ইঙ্গিত মেলেনি এখনও পর্যন্ত। স্বাস্থ্য পরিসংখ্যান এবং অভ্যন্তরীণ ফাইলপত্রের নাম হস্তগত করে AI এজেন্ট। তাদের তরফে কোনও নির্দেশ দেওয়া হয়নি। আপনা থেকেই AI ওই কাণ্ড ঘটিয়েছে।

AI-এর গতিবিধি নিয়ে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন উঠছে। বিনা অনুমতিতে অন্য ওয়েবসাইটে হানাই নয় শুধু, নজর এড়িয়ে AI এজেন্টরা নিজেদের মধ্যে আঁতাত তৈরি করছে বলেও জানা গিয়েছে। OpenAI খোদও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কাজের গতিও শ্লথ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এমনকি ধনকুবের ইলন মাস্কও AI-কে নিয়ন্ত্রণের দাবি তুলেছেন।

তবে শুধুমাত্র OpenAI নয়, Anthropic, Google-এর AI এজেন্ট Gemini-ও অবাধ্যতা করছে বলে অভিযোগ সামনে এসেছে। ফলে সাইবার নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই বিশেষজ্ঞদের একাংশ আবার বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন।

Published at : 24 Sep 2026 11:03 AM (IST)

আরও জানুন বিজ্ঞান

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *