Headlines

Cockroach Janta Party: ‘বিজেপি-তে যোগ দেওয়া উচিত, এত পরিশ্রম করেছেন ওদের জেতাতে…’, জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের


নয়াদিল্লি: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। এবার জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের। নির্বাচন কমিশনারদের বিজেপি-র সদর দফতরে বসা উচিত বলে মত তাঁর। মুখ্য নির্বাচন কমিশনাকে বিজেপি-তে যোগ দেওয়ার পরামর্শ দিলেন তিনি। (Abhijeet Dipke on Gyanesh Kumar)

SIR নিয়ে লাগাতার কমিশনকে আক্রমণ করে চলেছে বিরোধীরা। বিজেপি-র হয়ে কমিশন ‘ভোটচুরি’ করছে বলে অভিযোগ তাঁদের। সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের নাম এবং প্রতীকচিহ্ন ফ্রিজ় করার সিদ্ধান্তেও সমালোচনার মুখে পড়ছে তারা। সেই নিয়ে এবার মুখ খুললেন অভিজিৎও। (Cockroach Janta Party)

আরও পড়ুন: বন্ধুর কাছ থেকে নাবালিকাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, শরীর খামচে ধরে নির্যাতন, ভয়ঙ্কর ঘটনা বিহারে, মন্ত্রী বললেন, ‘বিচ্ছিন্ন ঘটনা’

সংবাদমাধ্যমে অভিজিৎ বলেন, “নির্বাচনী প্রতীক হরণ, প্রার্থীকে জেলে ভরা…এর চেয়ে ভাল নির্বাচনই বাতিল করে দিন না! নির্বাচনের নামে শুধু শুধু এই দেখনদারি কেন? সব নির্বাচন বাতিল করে দিন। নির্বাচন কমিশনাররা সব গিয়ে বিজেপি-র সদর দফতরে বসে পড়ুন। এতে পেট্রোলের খরচ বেঁচে যাবে, ফোনের বিল বেঁচে যাবে ওখান থেকে নির্দেশ নেওয়ার।”

সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি আক্রমণ করেন অভিজিৎ। তাঁর বক্তব্য, “স্যর, আপনাকে অনুরোধ, আপনি খুব পরিশ্রম করছেন বিজেপি-কে জেতানোর জন্য। প্রত্যেক রাজ্যে পরিশ্রম করছেন…দল ভেঙেছেন, ভোটার তালিকা থেকে নাম সরিয়েছেন। এত পরিশ্রমের পর ক্রেডিট তো পাওয়া উচিত আপনার। মন্ত্রী পদ বা রাজ্যসভার আসন পাওয়া উচিত নিদেনপক্ষে। এর জন্য অফিসিয়ালি বিজেপি-তে যোগ দেওয়া উচিত আপনার। এতে আপনারও ফায়দা। স্বাধীন, নিরপেক্ষ সংস্থা হওয়ার ভান করতে হবে না।”

আরও পড়ুন: বেবি প্ল্যানেটের সন্ধান মিলল এবার, এখনও পুরোপুরি গড়ে ওঠেনি শরীর, বয়স মাত্র…

সদ্য সমাপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ। সেখানে বিরুল ভোটে জয়ী হয়েছে RSS-এর ছাত্র সংগঠন ABVP. অভিজিতের দাবি, আজকাল টাকা এবং ক্ষমতার জোরে নির্বাচন হয়। বিলাসবহুল গাড়িতে চেপে চলে প্রচার। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে RSS-এর আদর্শে দীক্ষিত লোকজনকে ঢোকানো হচ্ছে বলে যে অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দসনেতা রাহুল গাঁধী, তাঁর গলাতেও একই সুর ধরা পড়ে। 

কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে অভিজিৎ বলেন, “পড়ুয়ারা আন্দোলন করলে তাদের বিরুদ্ধে এফআইআর হয়। ABVP আন্দোলন করলে, গেটে তালা ঝুলিয়ে দিলে, কোনও এফআইআর হয় না। দলিত, আদিবাসী পড়ুয়া, যারা RSS-বিরোধী, তাদের বিরুদ্ধেই এফআইআর হয়।  শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে RSS-এর শাখায় পরিণত করার রোডম্যাপ এটা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *