Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার ‘টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?


কলকাতা : গত ২ মাসে ২ ধাপে যোগ্য আবেদন কারীরা পেয়ে গিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। তবে বহু নারীই এখনও পাননি বলে অভিযোগ করছেন। অনেকে নিজেকে যোগ্য বলে দাবি করলেও , টাকা পাননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তারা কি আশা করতে পারেন যে অগাস্ট মাসে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ? মুখ্যমন্ত্রীর কথায়,”অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার-ভেরিফিকেশনে। ৩০ অগাস্টের মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য তাঁরা পেয়ে যাবেন।” অর্থাৎ, নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর যোগ্যতার শর্ত পূরণকারী সকল আবেদনকারীই অগাস্ট মাসে এই প্রকল্পের সুবিধা হাতে পাবেন। স্ট্যাটাস চেক করতে কোনো সমস্যা হলে সরকারি হেল্পলাইন বা নির্দিষ্ট পোর্টালে যোগাযোগ করা যেতে পারে। আর এমনও হতে পারে, অন্নপূর্ণা যোজনায় আপনার নথিগুলি এখনও যাচাই বা ভেরিফাই হয়নি পুরোটা। তাই তা পেন্ডিং আছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে এই মাসের শেষ অবধি ভেরিফিকেশনের সময় রয়েছে। তাই যখন যখন নথি যাচাই করে, যে যে যোগ্য প্রাপক প্রমাণিত হবেন, তখনই তাঁরা পরের মাসে প্রাপকের তালিকায় ঢুকে পড়বেন। 
 
এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, শুরু থেকেই সরকারের লক্ষ্য ছিল, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীরা যেন অন্নপূর্ণা যোজনার সুবিধাও পান।  কিন্তু দেখা যায়, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের মধ্যে এমন অনেকের নাম রয়েছে, যাঁদের প্রকৃতপক্ষে এই প্রকল্পের আওতায় থাকার কথা নয়। তাঁর অভিযোগ, এমনও কিছু ব্যক্তি রয়েছেন যারা আয়কর দেন বা যোগ্যতার নিরিখে সুবিধা পাওয়ার কথা নয়, অথচ তাঁদের নাম তালিকায় এসেছে। এই কারণেই পরবর্তীকালে প্রকল্পের কিছু নিয়মে পরিবর্তন আনা হয় বলে তিনি জানান।

কিন্তু আপনি যদি আবেদনকারী হন, আর এখনও টাকা না-পেয়ে থাকেন, তাহলে আপনার আবেদনটি কোন অবস্থায় আছে, কীভাবে বুঝবেন, দেখে নিন। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখে নিন কী দেখাচ্ছে।  বিভিন্ন স্ট্যাটাসের অর্থ এবং প্রয়োজনীয় 
অনুমোদিত (Verified/Approved) লেখা থাকলে বুঝবেন, আপনার আবেদন অনুমোদিত হয়েছে। এক্ষেত্রে আপনাকে আর কিছু করতে হবে না। নিয়ম অনুসারে আপনার টাকা পেয়ে যাওয়ারই কথা। রিজেক্টেড (Rejected) লেখা থাকলে বুঝতে হবে, কোনও কারণে আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে থাকতে পারে। দরকারে বিডিও অফিসে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করুন। Pending at BDO Office, এমন লেখা থাকার  অর্থ আবেদন জমা পড়েছে, তবে তা যাচাইয়ের পর্যায়ে আছে। সরকারি নির্দেশ অনুসারে এই মাসেই যাচাইয়ের পদ্ধতি শেষ হওয়ার কথা। ব্যাংক অ্যাকাউন্ট অবৈধ, এমন লেখা থাকার অর্থ,  ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা হচ্ছে। এক্ষেত্রও বিডিও অফিসে গিয়ে কথা বলুন। 

কেউ যদি এখনও না টাকা পেয়ে থাকেন, তাহলে  যোগ্য প্রার্থীরা নিশ্চিতভাবেই টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে অনলাইনে স্ট্যাটাস যাচাই করে ফেলুন।  

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *