নয়াদিল্লি: ২০২৩ সালের এশিয়ান গেমসে(Asian Games 2026) নজরকাড়া সাফল্য ছিল ভারতের। জাপানের আইচি নাগোয়াতে হতে চলা এবারের এশিয়ান গেমসে নিজেদের পদক সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে নামতে চলেছেন ভারতীয় প্রতিযোগীরা। যেখানে অলিম্পিক্স পদকজয়ীরা ছাড়াও অংশ নেবেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদক পাওয়া ভারতীয় ক্রীড়াবিদরা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত।
মোট ৪৫টি দেশের প্রতিযোগীরা ৪৩টি খেলার ৪৬৯টি মেডেল ইভেন্টে খেলতে নামবেন। গতবার অর্থাৎ ২০২৩ এশিয়ান গেমসে ভারত ঐতিহাসিক সাফল্য অর্জন করেছিল। মোট ১০৭টি পদক জিতেছিল। তার মধ্য়ে ছিল ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ। এরমধ্য়ে পুরুষ ও মহিলা ক্রিকেট উভয় বিভাগেই ভারত সোনা জিতেছিল।
গত এশিয়ান গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। এবার কিন্তু সেই ধারাই বজায় রাখা লক্ষ্য ভারতীয় ক্রীড়াবিদদের। এবারের এশিয়া কাপে অবিনাশ সাবলে ৩০০০ মিটার স্টিপলচেজে এশিয়ান গেমসের সোনা ধরে রাখার দৌড়ে অন্যতম প্রধান মুখ। পারুল চৌধুরী ও জ্যোতি ইয়ারাজ্জি মহিলাদের ৫০০০ মিটার ও ১০০ মিটার হার্ডলসে পদক জয়ের ক্ষেত্রে এগিয়ে আছেন। এছাড়াও লংজাম্পে ভারতের মুরলি শ্রীশঙ্করের দিকে নজর থাকবে। তাঁর ঝুলিতেও একটি সোনার পদক আসতে পারে।
ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, লক্ষ্য সেন। বক্সিংয়ে লভলিনা বড়গোঁহাই, মীরাবাঈ চানু। শ্যুটিংয়ে মনু ভাকের, এষা সিংহ রয়েছেন। ক্রিকেট দল পুরুষ ও নারী বিভাগের যেখান থেকে ভারতের পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল।
গত কমনওয়েলথ গেমসে ভারতের সবচেয়ে বেশি সাফল্য এসেছিল বক্সিং থেকে। সেখান থেকে মােট ১০টি পদক জিতেছিল ভারত। তার মধ্য়ে সাতটি সোনা ছিল। ক্রিকেটের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে পুরুষ ভারতীয় দলের নেতৃত্বভার সামলাবেন শ্রেয়স আইয়ার। ভারতীয় মহিলা ক্রিকেট দলের নেতৃত্বে দেখা যাবে হরমনপ্রীত কৌরকে।
এশিয়ান গেমসের আগে যদিও ধাক্কা খেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তারকা ব্যাটার জেমিমা রডরিগেজকে পাওযা যাবে না টুর্নামেন্টে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটিং ডিপার্টমেন্টের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য জেমিমা। ২৫ বছরের জেমিমা হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। উল্লেখ্য, হার্ন্ড্রেড টুর্নামেন্টে সাদার্ন ব্রেভের হয়ে খেলতে নেমে চোট পান জেমিমা গত ৩ আগস্ট। বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্বাবধানে রয়েছেন এই ডানহাতি ব্যাটার। এশিয়ান গেমসে কতগুলো পদক জেতে ভারত ও তালিকায় কত নম্বরে শেষ করে, তা এখন দেখার।
