১১ সেপ্টেম্বর, শুক্রবার স্বাতী নক্ষত্রে প্রবেশ করেছে এবং ২৪ অক্টোবর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে শুক্র। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, সৌন্দর্য, পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য, শিল্পকলা, আকর্ষণ এবং ঐশ্বর্যের প্রতিনিধিত্বকারী গ্রহ হিসেবে ধরা হয়। শুক্রের অবস্থান পরিবর্তন কোনও ব্যক্তির সম্পর্ক, আর্থিক সিদ্ধান্ত এবং সুখ-স্বাচ্ছন্দ্য সংক্রান্ত বিষয়গুলিকে প্রভাবিত করতে পারে। স্বাতী নক্ষত্রের অধিপতি রাহু। তাই এই নক্ষত্রে শুক্রের অবস্থান বিভিন্ন রাশির ক্ষেত্রে প্রভাব ভিন্ন হতে পারে। তবুও এই সময়কালটি কারও কারও জন্য পেশা, আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত জীবনের দিক থেকে বিশেষ ফলপ্রসূ হতে পারে। জেনে নেওয়া যাক, কোন কোন রাশি এই সুফল পেতে পারে।
এই রাশিগুলি পেতে পারে সুফল ?
কর্কট রাশি – শুক্রের নক্ষত্র পরিবর্তন এই রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক বিষয়ে স্বস্তি আনতে পারে। আপনি আয়ের নতুন উৎস খুঁজে পেতে সফল হতে পারেন এবং বর্তমান কাজকর্ম বা ব্যবসা থেকে লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি, গাড়ি বা বাড়ি সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা থাকলে, এই সময়ে আপনি ভাল কোনও সুযোগ বা বিকল্প খুঁজে পেতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক পরিবেশ মনোরম থাকার সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সহায়তা পাবেন।
কুম্ভ রাশি- অতীতের বিনিয়োগ, বকেয়া পাওনা কিংবা অতিরিক্ত কোনও উৎস থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে থমকে যাওয়া প্রকল্পগুলি পুনরায় শুরু করার পথ খুলে যেতে পারে। দীর্ঘদিন ধরে আর্থিক টানাপোড়েনে ভুগে থাকলে, তা কাটিয়ে ওঠার কোনও পরিকল্পনা সফল হতে পারে। এছাড়া পরিবার সংক্রান্ত কোনও সুসংবাদও আপনি পেতে পারেন।
তুলা রাশি- এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই পরিবর্তন ব্যক্তিত্ব ও সামাজিক প্রভাবকে আরও শক্তিশালী করে তুলতে পারে। মানুষের মাঝে আপনার পরিচিতি ও প্রভাব বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের মতামত কার্যকরভাবে তুলে ধরার সুযোগ পাবেন। নতুন কাজের দায়িত্ব বা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে পারেন। আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সহায়তা পেতে পারেন।
বৃষ রাশি- এই রাশির অধিপতি গ্রহ শুক্র হওয়ায়, চাকরিজীবীদের কঠোর পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে নতুন কোনও দায়িত্ব অথবা কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পে বিশেষ ভূমিকা অর্পণ করা হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন গ্রাহক ও ব্যবসায়িক চুক্তির সুযোগ তৈরি হতে পারে। যারা পার্টনারশিপের ভিত্তিতে কাজ করছেন তাঁরাও উপকৃত হতে পারেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনও কাজ এগিয়ে নেওয়ার সুযোগ আসবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
