ঢাকা: ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ জেতায় সিরিজ আগেই হাতের মুঠোয় এসেছিল বাংলাদেশের। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শেষ তথা নিয়মরক্ষার ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান ২২ বছর বয়সী তরুণ ওপেনার কুপার কনোলি । মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৩৪ বলে ১৪৯ রানের দুরন্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়ার ১ উইকেটে নাটকীয় জয় নিশ্চিত করেন তিনি । এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সিরিজে সবচেয়ে বেশি রান সংগ্রহ করার পুরস্কার জেতেন কনোলি । তিনি পান একটি মোটরবাইক ।
এরপরই ভাইরাল হয়ে যায় একটি ভিডিও । দেখা যায়, সেই বাইক চালাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস । খবর ছড়িয়ে পড়ে, মাঠে ঝড় তোলার পর মাঠের বাইরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন কনোলি । পুরস্কার হিসেবে পাওয়া বাইকটি তিনি নাকি বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে উপহার হিসেবে তুলে দিয়েছেন । মুহূর্তে ক্রিকেটপ্রেমীদের কাছে তা ভীষণ প্রশংসা আদায় করে নেয় । সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয় ।
তবে পরে জানা যায়, লিটন দাসকে সেই বাইকটি অজি ক্রিকেটার কুপার কনোলি (Cooper Connolly) নন, বরং বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম দিয়েছেন ।
ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে শরিফুল ইসলাম ৬টি উইকেট শিকার করে সিরিজের সেরা উইকেটশিকারি হন । পুরস্কার হিসেবে তিনি একটি নতুন ব্র্যান্ডের বাইক জিতেছিলেন এবং সতীর্থ লিটন কুমার দাসের প্রতি ভালবাসা ও সম্মান জানিয়ে সেই বাইকটি তাঁকে উপহার দেন । উপহার পেয়ে লিটন বেজায় খুশি হয়ে মীরপুর স্টেডিয়ামে বাইকটি চালিয়েও দেখেছেন ।
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ
