উত্তর ২৪ পরগনা: দল সদ্য ক্ষমতায় আসার পর, বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধ একের পর এক তোলাবাজির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই আবহে তোলাবাজি রুখতে এবার কড়া দাওয়াই পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের।
আরও পড়ুন, “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন, টাকা চাইতে আসলে মোবাইলে ছবি তুলে রাখবেন। যদি আমার নাম করে কেউ কিছু করতে চায়, তাহলে বলবেন বিধায়কের সই করা নথি নিয়ে আসতে। বিধায়িকার যদি প্যাড থাকে, আমার সই আছে কিনা’ দেখে নিতেও বলেন তিনি। রত্না দেবনাথের কথায়, ভয় পাবেন না। ভয় যেমন ছোঁয়াচে, সাহসও তেমন ছোঁয়াচে। সাহস করে এগিয়ে আসুন না।পানিহাটিতে যেন কোন তোলাবাজ না থাকে, কোন থ্রেট কালচার না থাকে’, পানিহাটিতে অনুষ্ঠান মঞ্চে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের।
রাজ্যে পালাবদলের পর, সম্প্রতি বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধ তোলাবাজির অভিযোগ উঠেছে। যা নিয়ে কম বিতর্ক হয়নি। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দলের গ্রুপে খোলা চিঠি দিয়েছেন। তিনি লিখেছেন, বিভিন্ন স্তরে কিছু কর্মীর অনভিপ্রেত কার্যকলাপ নজরে পড়ছে। দলীয় নীতির বাইরে গিয়ে কাজ করলে, সেই দায় দল নেবে না। দুর্নীতি বা অপকর্মের প্রমাণ মিললে, সংগাঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত স্বার্থে দলের ভাবমূর্তি যেনও ক্ষুন্ন না হয়, স্পষ্ট করে দেন সেই চিঠিতে শমীক ভট্টাচার্য।
অপরদিকে, ডাকঘর, রেল-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে কেউ ঘুষ নিলেই CBI-কে জানান। সম্প্রতি পোস্টার দিয়ে এমনই প্রচার করতে শুরু করেছে CBI। নিজাম প্যালেসে লাগানো হয়েছে পোস্টার। ‘ঘুষ দেবেন না’, জনসাধারণের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিতে এবার প্রচারে নামল খোদ কেন্দ্রীয় এজেন্সি CBI. নিজাম প্যালেসে লাগানো হল পোস্টার। তাতে বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষায় লেখা আছে, ব্যাঙ্ক, ডাকঘর, রেল-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে কেউ ঘুষ চাইলে CBI-কে জানান। এর জন্য ইমেল ID এবং ফোন নম্বরও দেওয়া হয়েছে।রাজ্যে পালাবদলের পর নতুন সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এখন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কোনও কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারে CBI. এই আবহেই যাতে কোনও কেন্দ্রীয় সরকারি আধিকারিক বা কর্মী ঘুষ নিতে না পারেন, তার জন্য প্রচার শুরু করেছে CBI.
BJP Government in Bengal : “ছবি তুলে রাখুন…”, তোলাবাজি রুখতে আম জনতাকে ‘সাহসী’ হওয়ার বার্তা রত্নার
