Headlines

Bohurupi 2 Shooting: শ্যুটিং শুরু হল ‘বহুরূপী ২’-এর, এবার দুর্গাপুজোয় ফের মুখোমুখি দেব-শিবপ্রসাদ!


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • নন্দিতা ও শিবপ্রসাদের নতুন ছবি ‘বহুরূপী-দ্য গোল্ডেন ডাকু’ শুরু হল।
  • যীশু সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য ও শিবপ্রসাদ অংশ নিলেন।
  • যীশু-সোহিনী এবং শিবপ্রসাদ-কৌশানীর জুটি পর্দায় দেখা যাবে।
  • পুজোয় মুক্তি পাবে এই সিনেমা, দেবের ছবির সঙ্গে টক্কর হবে।

কলকাতা: নববর্ষের দিনই শুরু হল, নতুন সফর। ‘বহুরূপী-দ্য গোল্ডেন ডাকু’-র শ্যুটিং শুরু করলেন নন্দিতা রায় (Nandita Roy) আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। আজ বানতলায় শ্যুটিং শুরু হল এই সিনেমার। আজকের শ্যুটিংয়ে শিবপ্রসাদের সঙ্গে সঙ্গে উপস্থিত রয়েছেন, যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee) এবং প্রদীপ ভট্টাচার্য। সদ্যই শিবপ্রসাদ জানিয়েছিলেন, এই ছবিতে যীশু সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁচতে চলেছেন, সোহিনী সরকার (Sohini Sarkar)। তবে শুরুর দিনের শ্যুটিংয়ে উপস্থিত ছিলেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় এদিন শ্যুটিংয়ের ক্ল্যাপস্টিক হাতে ছবি শেয়ার করে নেন, শিবপ্রসাদ, নন্দিতা ও যীশু।

‘বহুরূপী-দ্য গোল্ডেন ডাকু’-তে থাকছে কী কী চমক?

এই সিনেমায় ফের দেখা যাবে, শিবপ্রসাদ আর কৌশানীর জুটিকেও। বড়পর্দায় এর আগে, ‘বহুরূপী’ ছবির সৌজন্যে, কৌশানী আর শিবপ্রসাদের জুটি যথেষ্ট ভালবাসা পেয়েছিল। আর এবার, সেই ঝিমলি আর ময়দামুখোর জুটিকে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছেন পরিচালক নন্দিতা। ‘বহুরূপী’-র চরিত্রের সূত্র ধরেই তৈরি হয়েছে এই ছবিতে কৌশানী আর শিবপ্রসাদের চরিত্র। তবে ছবি জুড়ে থাকবে আরও নানা ধরণের চমক। সেই ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং তার বাইরেও এই সিনেমার শ্যুটিং হবে। এর আগে ‘বহুরূপী’ সিনেমায় শিবপ্রসাদ আর কৌশানীর পাশাপাশি, আবীর আর ঋতাভরী চক্রবর্তী-র জুটিকে দেখা গিয়েছিল। তবে এবার দেখা যাবে যীশু আর সোহিনীর জুটিকে। সেখানে কী কী চমক থাকছে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের পুজোয়।

দুর্গাপুজোয় মুখোমুখি দেব-শিবপ্রসাদ

প্রসঙ্গত, এই সিনেমা মুক্তি পাওয়ার কথা দুর্গাপুজোর সময়। অন্যদিকে, দুর্গাপুজোর সময় মুক্তি পাওয়ার কথা, দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) নতুন সিনেমার। এই সিনেমার নাম নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ও নেওয়া হয়নি। ফলে ‘দেশু7’ বলেই এই সিনেমাকে উল্লেখ করা হচ্ছে। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছেন দেব। এই সিনেমায় মুখ্যভূমিকায় অভিনয়ের পাশাপাশি, পরিচালনাও করবেন তিনি। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)-কে। ফলে বলাই যায়, এই ছবিতে চমকের ওপর চমক সাজিয়ে রেখেছেন দেব। ফলে দুর্গাপুজোয় ছবির টক্কর যে যথেষ্ট কঠিন হতে চলেছে… তা বলাই বাহুল্য।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *