Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?


নয়াদিল্লি: মাদক মামলায় এবার গ্রেফতার অভিনেকা রহুল্লা মেহদি। শাহিদ কপূরের সঙ্গে ‘দেবা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া নেটওয়র্কের মাধ্যমে মাদক কারবারে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। (Actor Rohullah Mehdi Arrested)

মুম্বইয়ের মীরা রোডের কাশিমীরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে রহুল্লাকে। কাশিমীরা পুলিশের অপরাধ দমন শাখা জানিয়েছে, ২৮ গ্রাম MD ড্রাগ উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য ৫.৬০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। FIR No. 437/2026-এ মূল অভিযুক্ত হিসেবেই নাম রয়েছে রহুল্লার। (Bollywood Actor Arrested in Drug Case)

আরও পড়ুন: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?

পুলিশ সূত্রে খবর, ঠাকুর মল এলাকায় প্রথমে কাসিফ নামের একজনকে ডাকা হয়। নাকা এলাকায় ২৮ গ্রাম MD পৌঁছে দিতে আসে সে। প্রথমে তাকেই গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলাকালীন রহুল্লার নাম উঠে আসে। মালাডে একটি স্টুডিওর বাইরে থেকে গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতারির সময় শ্যুটিং করছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, আসলে জম্মু ও কাশ্মীরের বদগামের বাসিন্দা রহুল্লাষ মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় থাকছিলেন তিনি। শাহিদ কপূরের সঙ্গে ‘দেবী’ ছবিতে অভিনয়ের পাশাপাশি, একাধিক ওয়েব সিরিজেও কাজ করেছেন। গ্রেফতারির পর আদালতেও তোলা হয় তাঁকে। আপাতত পাঁচ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। 

আরও পড়ুন: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…

এই ঘটনার গভীরে পৌঁছতে চাইছে পুলিশ। আর কে এই মাদকচক্রে যুক্ত, কাদের কাছে মাদক সরবরাহ করছিলেন রহুল্লা, জানার চেষ্টা চলছে। বলিউডের আর কারও সংযোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও।

কাশিমীরা পুলিশের অপরাধ দমন শাখা এই অভিযান চালিয়েছে। তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন DCP Zone-1 রাহুল চহ্বাণ। তদন্তে আরও কিছু নাম উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় রহুল্লার গতিবিধির উপরও নজর পুলিশের। কার কার সঙ্গে যোগাযোগ ছিল তাঁর, কী কথাবার্তা চলত, দেখা হচ্ছে খতিয়ে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাই-প্রোফাইল লোকজন এই মাদক সিন্ডিকেটে যুক্ত ছিলেন কি না, চেষ্টা চলছে জানার।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *