Bomb Recover: জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..


রাণা দাস, পূর্ব বর্ধমান: মাছ ধরতে জাল ফেলেছিলেন পুকুরে, আর তারপরেই জালে উঠে এল সকেট বোমা!

মাছ ধরার জালে উঠে এল বোমা!

দিনটা ছিল সকালের মতোই। রোজের মতো, মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেছিলেন এলাকার লোকেরা! কিন্তু মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলতেই উঠে এল, সকেট বোমা! জালে সকেট বোমা উঠে আসতেই, ভয়ে জাল ফেলে পালান মাছ ধরতে আসা মানুষজন! কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের, বাকশা গ্রামের বন পুকুরে ঘটেছে এই ঘটনা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার জন্য মজুদ করে রাখা হয়েছিল, এই সকেট বোমা গলি। আর সরকার পতনের পরে, পরিস্থিতি বুঝেই বোমাগুলি পুকুরে জলে ফেলে দেওয়া হয় বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা।

জানা গিয়েছে, গতকাল দুপুরে মাছ ধরার উদ্দেশ্যে কয়েকজন এই পুকুরে জাল ফেলতেই, বেশ কয়েকটি লোহার ভারি জিনিস উঠে আসে তাঁদের জালে। জল থেকে জাল তুলতেই দেখা যায়, জালের মধ্যে সকেট বোমা। প্রাথমিক অনুমান বেশ কিছু সকেট বোমা জলে ফেলে রাখা হয়েছে, পাশাপাশি রাখা হয়েছে আগ্নেয়াস্ত্র ও। এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, এই অঞ্চলে ভোট পরবর্তী হিংসার জন্য প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা মজুদ করে রাখা হয়েছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই, ভয়ে বোমাগুলো জলে ফেলে দিয়ে গেছে, কেউ বা কারা?

গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের দাপুটে নেতা

গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের দাপুটে নেতা ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। ধৃত নন্দগোপাল সাউ পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। পুলিশ সূত্রে দাবি, শনিবার বিকেলে সন্দেহের বশে প্রথমে স্থানীয়রা পাকড়াও করে তাঁকে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে দাবি, তল্লাশি চালিয়ে তৃণমূল নেতার বাইকের ডিকি থেকে গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে, গ্রেফতার হলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের তৃণমূল নেতা খয়রুল ইসলাম। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজয়গঞ্জ বাজারে একটি খুনের ঘটনা ঘটে। সেই ঘটনাতেই এই খয়রুল ইসলামকে বহরমপুর থেকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন: Weather Alert: অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, লাল সতর্কতা জারি করে কী জানাল আবহাওয়া দফতর?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *