মেষ রাশি –
ব্যবসা: আপনি একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন। গণমাধ্যম ও ট্রাভেল ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা চমৎকার কিছু সুযোগ পাবেন। আবেগঘন মুহূর্তে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
কর্মজীবন ও শিক্ষা: কর্মক্ষেত্রে নতুন ও আকর্ষণীয় সুযোগ উন্মোচিত হবে। আপনার উৎসাহ বজায় রাখুন এবং লক্ষ্যের ওপর মনোনিবেশ করুন। শিক্ষা ক্ষেত্রে কিছু বাধা দেখা দিতে পারে, কিন্তু বেলার দিকে তা মিটে যবে।
ভালোবাসা ও পরিবার: আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে ভালোবাসা ও সম্মান পাবেন। আপনি আপনার ভাইবোনদের সমর্থন করবেন এবং পরিবারের সঙ্গে কোনও সুন্দর জায়গায় ভ্রমণেও যেতে পারেন।
অর্থ: আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে, যদিও কোথাও ভ্রমণ করলে খরচ হতে পারে।
স্বাস্থ্য: আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। কাজ ও ভ্রমণের ব্যস্ততা থেকে অবশ্যই বিরতি নিন।
শুভ সংখ্যা: ৯
শুভ রঙ: লাল
বৃষ রাশি –
ব্যবসা: দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা রয়েছে, যা আপনার ব্যবসায় উল্লেখযোগ্য মুনাফা বয়ে আনবে। আপনি কিছু নতুন পরিকল্পনা নিয়ে কাজ করবেন, যা ভবিষ্যতে আপনার মুনাফা বহুগুণে বাড়িয়ে দিতে পারে।
কর্মজীবন ও শিক্ষা: শিক্ষার্থীরা সৃজনশীল কাজে আরও বেশি আগ্রহী হবে, যা তাদের কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল মিলবে। কাজের প্রতি মন দিন।
প্রেম ও পরিবার: আপনার পারিবারিক জীবনের সমস্যাগুলির সমাধান হবে এবং ঘরে সুখ বিরাজ করবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সুখের সম্পূর্ণ খেয়াল রাখবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভাল কাটবে। অবিবাহিতদের কিছু ভাল খবর আসতে পারে।
অর্থ: আর্থিক সচ্ছলতা আসবে। ব্যবসায়িক ভ্রমণ এবং নতুন চুক্তি আয় বাড়াতে সাহায্য করবে।
স্বাস্থ্য: আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। নিয়মিত খাদ্যাভ্যাস ও একটি নিয়মিত রুটিন মেনে চলুন।
শুভ সংখ্যা: ৬
শুভ রং: সাদা
মিথুন রাশি –
ব্যবসা: বিভিন্ন উৎস থেকে আয় বাড়বে। ব্যবসায়িক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে এবং নতুন ক্লাইন্টের সঙ্গে যোগাযোগ আরও ভাল ফল এনে দেবে।
কর্মজীবন ও শিক্ষা: বেসরকারি খাতে কর্মরতরা তাদের প্রতিভা প্রকাশ্যে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের অতিরিক্ত কঠোর পরিশ্রম করতে হবে। তবেই ভাল কিছু ফল পেতে পারেন।
প্রেম ও পরিবার: আপনি কোনও পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন, যেখানে আত্মীয়-স্বজনের সঙ্গে আপনার দেখা হবে। আপনি আপনার বাড়িটি সংস্কার করার কথা ভাবতে পারেন। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি ভাল।
অর্থ: আয় বাড়বে, যদিও বিশেষ গৃহস্থালি কাজ বা সংস্কারের কাজে খরচও বাড়তে পারে।
স্বাস্থ্য: আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনি সারাদিন কর্মশক্তিপূর্ণ থাকবেন ও সতেজ অনুভব করবেন।
শুভ সংখ্যা: ৫
শুভ রং: সবুজ
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
