Buttler On Rohit: ‘হয়ত আর একসঙ্গে খেলা হবে না’, ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের


লর্ডস: তাঁরা একে অপরের প্রতিপক্ষ। কিন্তু একে অপরের প্রতি তাঁদের সম্মান অটুট। কিছুদিন আগেই ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সফরে ওয়ান ডে স্কোয়াডে ছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) দুই প্রাণভোমরা রোহিত শর্মা(Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। ইংল্যান্ডের মাটিতে এটাই হয়ত ছিল তাঁদের শেষ সফর। আর হয়ত দেশের জার্সিতে ইংল্যান্ডের মাটিতে খেলা হবে না রো-কোর৷

ভারতীয় ক্রিকেট প্রেমীদের মত এই বিষয়টা আবেগমথিত করে দিয়েছে জস বাটলারকেও। বিশেষ করে রোহিত শর্মার সঙ্গে আর খেলার সুযোগ পাবেন কি না সেই কথাও উল্লেখ করেছেন তিনি। হিটম্যানের একটি সই করা জার্সি উপহার পেয়েছেন জস। তা পাওয়ার পর জস বলেন, ‘প্রতিপক্ষ দলের এমন একজন ক্রিকেটার যাঁর জার্সি আমি সবসময় আমার সংগ্রহে রাখতে চেয়েছিলাম। দারুণ একজন ক্রিকেটার। আমি চিরকাল এটি মূল্যবান সম্পদ হিসেবে নিজের কাছে রেখে দেব। জানি না, হয়ত ওর সঙ্গে আর মাঠের লড়াই দেখা হবে কি না।’

জার্সি পাওয়ার অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে ইংরেজ তারকা আরও বলেন, ‘আমি যখন ড্রেসিংরুমে গিয়েছিলাম। তখন রোহিত ফোনে কথা বলছিল। আমাকে দেখেই ফোন রেখে সরি জানায়। আমি সই সহ জার্সি উপহার হিসেবে চেয়েছিলাম। আর তা বলার সঙ্গে সঙ্গে ও নিজের জার্সিতে সই করে আমাকে দিয়ে দেয়।’

জার্সিতে রোহিত লেখেন, ‘Dear Jos, Loved My Time Playing With And Against You’.

আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে রোহিত ও বাটলার একসঙ্গে খেলেছেন দীর্ঘ সময়। দেশের জার্সিতেও দুজনের বিশ্বমঞ্চে নিজের নাম পরিচিতি তৈরি করেছেন। 

ইতিমধ্যেই ইংল্যান্ড সিরিজে শতরান হাঁকানোর পরও ওয়ান ডে ফর্ম্য়াট থেকে রোহিত শর্মা কি অবসর নেবেন? তা নিয়েই চারিদিকে প্রশ্ন উঠছে। হিটম্যান নিজে অবশ্য খেলতে চান। রাজীব শুক্ল এই প্রেক্ষাপটে বার্তা দিয়েছেন, ‘এই মুহূর্তে রোহিত শর্মার অবসর নেওয়ার প্রশ্নই ওঠে না। ও আমাদের বিশ্বকাপের জন্য ভারতীয় দলের স্কিম অফ থিংসে আছেন। ওঁকে নিয়ে সোশ্য়াল মিডিয়ায় ও মিডিয়াতে নানারকম খবর বেরিয়েছে। কিন্তু আমি মনে করি যে রোহিত আমাদের দলেরই অংশ। আমার মনে হয় রোহিতের বাইরের কোনও বিষয়ে চিন্তা না করে মাথা না ঘামিয়ে নিজের পারফর্ম্য়ান্সেই ফোকাস করা উচিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *