রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
বীরভূম, রামপুরহাট : নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে ছিল রাস্তা। সেই রাস্তার নাম আচমকাই বদলে দেওয়া হয়েছে। এবার রাস্তার নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। এই নিয়ে বীরভূমের রামপুরহাটে শুরু জোরদার বিতর্ক। রাতারাতি বদলে গিয়েছে রামপুরহাটের একটি রাস্তার নাম। শ্যামাপ্রসাদের নামাঙ্কিত গেরুয়া রঙের বোর্ডও বসানো হয়েছে রাস্তায়। রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত জানিয়েছেন, ‘বিজেপির তরফ…
