Ration Controversy: ‘ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?’, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা – আচমকা গুমার রেশন ডিলারের গোডাউনে অভিযান চালালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। স্থানীয় সূত্রে খবর, এই রেশন ডিলারের বিরুদ্ধে বারবার উঠেছে দুর্নীতির অভিযোগ। সেই সব অভিযোগ খতিয়ে দেখতে দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ আচমকা রেশন ডিলারের গোডাউনে পৌঁছে যান খাদ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, এলাকার একটি গোডাউন সিল করে সেখানের চাল, ডাল-সহ…
