Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

আসছে দুর্গাপুজো। কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে আগ্রহ সকলেরই। বিভিন্ন নিউমেরিক্যাল ওয়েদার মডেল বিশ্লেষণ করে  পুজোর দিনগুলির জন্য একটি প্রাথমিক পূর্বাভাস দিলেন ওয়েদার আলটিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা। তাঁর দেওয়া পূর্বাভাস অনুযায়ী, পুজোর দিনগুলোয় রোদ ও মেঘের লুকোচুরিই চলবে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও আছে।

মহালয়ার তিথি অর্থাৎ ১০ অক্টোবর শনিবার, আকাশ মূলত আংশিক মেঘলা থাকারই সম্ভাবনা। বিকেলের দিকে কলকাতা ও পার্শ্ববর্তী কিছু এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

১১ থেকে ১৫ অক্টোবর, অর্থাৎ  চতুর্থী পর্যন্ত রোদ-মেঘের খেলা চলতে পারে। স্থানীয়ভাবে একটু বৃষ্টি হতে পারে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

১৬ অক্টোবর পঞ্চমীতে আর্দ্রতাজনিত অস্বস্তি তুলনামূলক বেশি থাকতে পারে। বিশেষ করে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

এর পর ১৭ ও ১৮ অক্টোবর  ষষ্ঠী ও সপ্তমী। এই দুই দিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনাই বেশি। বঙ্গোপসাগরের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি কেমন থাকে, তার উপর অনেকটাই নির্ভর করবে বৃষ্টি কতটা হবে, কোথায় হবে। দুপুরের পর কিংবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৯ ও ২০ অক্টোবর মহাষ্টমী ও মহানবমী, বাতাসে আর্দ্রতা বেশি থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির কিছু অংশে বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । তাপমাত্রা সর্বোচ্চ ৩১ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ থেকে ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

২১ অক্টোবর বিজয়া দশমী-তে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের পর হালকা বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সব মিলিয়ে এবারের দুর্গাপুজোয় একেবারে টানা বৃষ্টি একটু কম হতে পারে। তবে আবহাওয়া যে কোনো মুহূর্তে বদলাতে পারে। দুর্গাপুজো আসতে এখনও অনেকটা সময় বাকি। তাই পরিস্থিতি বদল হতেই পারে।

ফলে পুজোর সময়ে বাইরে বেরোনোর ক্ষেত্রে আবহাওয়ার তাৎক্ষণিক আপডেটের দিকে নজর রাখা

পুজোর এখনও বেশ কিছুটা সময় বাকি । আবহাওয়া পরিবর্তনশীল, তাই  এই আগাম পূর্বাভাসে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আসতে পারে।

Published at : 26 Sep 2026 04:15 PM (IST)

আরও জানুন জেলার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *