তিরুবনন্তপুরম: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিছুদিন পরেই ওয়ান ডে সিরিজে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল(Indian Cricket Team)। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর ফের জাতীয় দলে ফিরতে চলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আগামী বছর বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁরা দুজনেই খেলছেন। আসন্ন ওয়ান ডে সিরিজেও নজর থাকবে বিশ্ব ক্রিকেটের দুই সেরা ব্যাটারের দিকে। সিরিজ শুরুর আগে বিরাট ও রোহিতকে নিয়ে বড় বয়ান দিলেন দলের বোলিং কোচ প্রাক্তন প্রোটিয়া পেসার মর্নি মর্কেল।
শুভমন গিল এই মুহূর্তে ওয়ান ডে ও টেস্ট ফর্ম্য়াটে ভারতীয় দলের ক্য়াপ্টেন। অর্থাৎ রোহিত ও বিরাট দু’জনেই ইংল্য়ান্ড সিরিজের পর ফের একবার জাতীয় দলের জার্সিতে গিলের নেতৃত্বে খেলবেন। মর্কেল মনে করেন মেন্টর হিসেবে এই দুই অভিজ্ঞ তারকা গিলকে সাহায্য় করতে পারবেন সিরিজে। যা গিল ও ভারতীয় দলের জন্যও বাড়তি পাওনা। প্রাক্তন প্রোটিয়া পেসারের মতে, ‘ভারতীয় দলে বিরাট কোহলি ও রোহিত শর্মার ফিরে আসাটা দারুণ একটা বিষয়। ওঁদের অভিজ্ঞতা দলের জন্য ভাল হবে। অধিনায়ক হিসেবে শুভমন এখনও পর্যন্ত দারুণ কাজ করেছে। আমি মনে করি বিরাট ও রোহিতের উপস্থিতি ওর কাজটা আরও একটু সহজ করে দেবে। ওঁরা দুজন কিন্তু গিলের মেন্টর হিসেবে কাজ করতে পারবেন।’
গম্ভীরের সহকারী কোচ আরও বলেন, ‘আমি সবসময়ই দলে সিনিয়র ক্রিকেটারদের উপস্থিতিকে বাড়তি গুরুত্ব দিই। তাঁরা যেভাবে দলকে গড় তোলে, তা বিশ্বাস রাখি। দলের সব খেলােয়াড়রাই সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে বেশি পছন্দ করে। আমি নিশ্চিভাবেই চাইব সিরিজ চলাকালিন ভারতীয় দলের তরুণ প্লেয়াররা রোহিত ও বিরাটের সঙ্গে কথা বলবে ও তাঁদের থেকে শেখার চেষ্টা করবে।’
এদিকে, সিরিজ শুরুর আগেই চোটের কবলে শুভমন গিল। ভারত অধিনায়ককে নিয়ে নতুন আশঙ্কা দেখা গিয়েছে। তিরুঅনন্তপুরমে নেটে ব্যাটিং করার সময় কনুইয়ে গুরুতর চোট পান ভারত অধিনায়ক। মহম্মদ সিরাজের বিরুদ্ধে ব্যাট করার সময় ডানহাতের কনুইয়ে চোট পান গিল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছেড়ে বেরিয়ে যান তিনি। ভারতীয় দলের ফিজিও তাঁর শুশ্রুষা করেন। সিরাজ, বিরাটরা গিয়ে খোঁজও নিয়েছিলেন। এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে কোনও বিবৃতি অফিশিয়ালি দেওয়া হয়নি যদিও। আগামীকাল রবিবার ২৭ সেপ্টেম্বর প্রথম ওয়ান ডে ম্যাচে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
