Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা ‘দাওয়াই’ নির্বাচন কমিশনের!


কলকাতা: ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। আর এই নির্বাচন নির্বিঘ্নে করতে এবার ৮ দফা ‘দাওয়াই’ দিল নির্বাচন কমিশন (Election Commission Of India)। আর এই ‘দাওয়াই’ একেবারে স্পষ্ট ভাবে লিখে রাখা হয়েছে ভোট কর্মীদের উদ্দেশ্যে। তার কারণ, ভোট কর্মীরা যাতে এই ৮ ‘দাওয়াই’ নিজেরা পড়েন ও সাধারণ মানুষকে এর সম্পর্কে অবগত করেন।

আরও পড়ুন: নির্বাচন ও গণনার দিন কোন রাস্তায় গাড়ি চলবে আর কোন রাস্তায় চলবে না, নির্দেশিকা দিয়ে জানাল কলকাতা পুলিশ!

নির্বাচন কমিশনের (Election Commission Of India) ৮ দফা ‘দাওয়াই’ কী কী?

  • ভয় মুক্ত নির্বাচন
  • সন্ত্রাসহীন নির্বাচন
  • কোনও ধরনের ভয় হীন নির্বাচন
  • কোনও প্রলোভন হীন নির্বাচন
  • কোনও ছাপ্পা বা ভুয়ো ভোটদান নয়
  • কোনও ধরনের বুথ জ্যামিং নয়
  • ভোটারদের বাড়ি বা এলাকা থেকে বেরোতে বাধা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ
  • রাজ্য সরকার বা কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী যদি সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকেন তাহলে তাঁকে চর দেওয়া হবে না। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ও FIR করা হবে।

এ ছাড়াও একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর (CAPF) তরফেও। সেখানে লেখা হয়েছে, “ভোটের পরই কেন্দ্রীয় বাহিনী চলে যাবে না। যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ আপনার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। সুতরাং কোনও ভাবেই ভয় পাবেন না।”

আরও পড়ুন: যোগীরাজ্যের IPS অফিসার এনকাউন্টার স্পেশালিস্ট দবং অফিসারকে কটাক্ষ মহুয়ার মৈত্রের!

অর্থাৎ, ভোটারদের আশ্বস্ত করতে ও তাদের মনে ভরসা যোগাতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না নির্বাচন কমিশন (Election Commission Of India)। উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটের (West Bengal Assembly Election 2026) আগে প্রকাশিত হল আরও একটি সাপ্লিমেন্টারি তালিকা। ফলে দ্বিতীয় দফার নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে তালিকা প্রকাশ করে আরও ১ হাজার ৪৬৮ জনের নাম যুক্ত হল ভোটার তালিকায়। নির্বাচন কমিশন (Election Commission Of India) সূত্রে খবর, ট্রাইব্যুনালে ছাড়পত্র পেয়েছেন এই ১ হাজার ৪৬৮ জন।

যদিও ট্রাইব্যুনালেও বাদ গিয়েছে ৬ জনের নাম। বাকিদের নাম যুক্ত হল ভোটার তালিকায়। কাদের কাদের নাম যুক্ত হয়েছে, ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission Of India)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *