কলকাতা: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ। আর এবার অভিযোগের তদন্তে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন। এরপর, চারুকলা পর্ষদের অফিসেও যান কমিশনের প্রতিনিধিরা।
আরও পড়ুন, বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
এদিন দুপুর ১২ টা নাগাদ, নন্দন চত্বরে এসে পৌঁছয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন। এবং আজকে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি নিজে ছিলেন। তদন্ত কমিশনের একাধিক সদস্যরা যান পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির অফিসে। সেখানে ১০ মিনিট তাঁরা থাকেন, সেখানকার এক আধিকারিককে নিয়ে, নন্দনের আরও একটি অফিসে এসে পৌঁছন। অবনীন্দ্র সভাঘর, রাজ্য চারুকলা পর্ষদ, তথ্য ও সংষ্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এবং সেখানে যাবতীয় নথিপত্র খতিয়ে দেখেন।
তহবিল তছরূপ, পুরস্কার প্রাপকদের তালিকা নিয়ে দুর্নীতি, বই ছাপানোর নামে দুর্নীতি, ছবি রক্ষণাবেক্ষণে দুর্নীতি-এমনই একাধিক অভিযোগের প্রেক্ষিতে, এবার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন এবার পৌঁছল বাংলা অ্য়াকাডেমিতে। ২০২২ থেকে ২০২৬-এর মে মাস পর্যন্ত, যে বাংলা অ্য়াকাডেমির চেয়ারম্য়ান ছিলেন ব্রাত্য় বসু। বাংলা অ্য়াকাডেমিতে এসে উপস্থিত হয়েছেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশনের যারা প্রতিনিধি দল, তারা এসেছিলেন। যিনি প্রাক্তন বিচারপতি, তিনি এসেছেন।
সূত্রের খবর, সম্প্রতি তথ্য় সংস্কৃতি দফতরের ২ কর্মী একগুচ্ছ অভিযোগ সামনে আনেন। যেখানে বলা হয়,পদাধিকার বলে অ্য়াকাডেমির তহবিল তছরূপ করেছেন ব্রাত্য় বসু। অ্য়াকাডেমি থেকে যে পুরস্কার দেওয়া হয়, সেই পুরস্কার প্রাপকদের তালিকাতেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, অভিযোগ, বই ছাপানোর নামেও দুর্নীতি হয়েছে। পাশাপাশি, দুষ্প্রাপ্য় সব ছবি সংরক্ষণেও দুর্নীতির অভিযোগ উঠেছে।
রাজ্য স্বাস্থ্য কমিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি ও চেয়ারম্যান বিশ্বজিৎ বসু বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। যামিনী রায়, রবীন্দ্রনাথের ছবি, সংরক্ষণ খুবই খারাপ। অনেক ব্য়বস্থা নেওয়ার আছে। সেটা আমরা দেখে গেলাম। যেটা মুখ্য় অভিযোগ ছিল, আসল ছবি হয়তো বা নেই। এটার ব্য়াপারে আমরা খোঁজখবর নিচ্ছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বিশেষজ্ঞরা এসেছেন, দেখছেন। এটা চলছে। যার যার নাম আসবে, প্রত্য়েককেই ডাকা হবে।
বাংলা অ্য়াকাডেমি ও চারুকলা ভবনে, প্রায় ১২০০-১৩০০-র কাছাকাছি ছবি রয়েছে। যার মধ্য়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়… এঁদের আঁকা ছবি। সেই সব দুষ্প্রাপ্য় ছবি রক্ষণাবেক্ষণের জন্য় তৃণমূল জমানায় তৈরি করা হয়েছিল কমিটি। প্রতি বছর টাকাও বরাদ্দ হত। কিন্তু রক্ষণাবেক্ষণ সেভাবে হয়নি বলে অভিযোগ। ২০২৬ সালের মে মাস পর্যন্ত টানা দুর্নীতির অভিযোগের তদন্ত খতিয়ে দেখতে তারা এসেছেন। ইকোনমিক অফেন্স উইংস-এর কর্ণধার, কে জয়রামন ঢুকলেন।
Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
