নয়াদিল্লি: ভারতের হয়ে একাধিক বিশ্বকাপজয়ী একমাত্র অধিনায়ক তিনি। মতান্তরে সর্বকালের সেরা কিপার-ব্যাটার। সেই মহেন্দ্র সিংহ ধোনিই (Mahendra Singh Dhoni) আজ নিজের ৪৫তম জন্মদিন উদযাপন করছেন। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে একের পর এক পোস্ট। এবার মাহি-ম্যানিয়ায় নাম লেখাল ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) পেজও।
ফিফা ফুটবল বিশ্বকাপের তরফে ধোনিকে এক বিশেষ পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। এবারের বিশ্বকাপে কিলিয়ান এমবাপে, আরর্লিং হালান্ড ও লিওনেল মেসি, তিন ফুটবলারই এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট সাত গোল করে ‘গোল্ডেন বুট’ তালিকায় শীর্ষে রয়েছেন। এই তিন তারকার গোলসংখ্যা ও একসঙ্গে বানানো একটি ছবি শেয়ার করে ফুটবল বিশ্বকাপের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ‘সাত গোল, থালা ফর আ রিজ়ন। শুভ থালা দিবস।’
এই পোস্টটি আর কিছুই নয়, বরং মহেন্দ্র সিংহ ধোনির আইকনিক সাত নম্বর জার্সি এবং তাঁর মূলত সিএসকে সমর্থকদের দেওয়া ভালাবাসার ডাকনাম ‘থালা’-কে উদ্ধৃত করে তাঁকে শুভেচ্ছা জানানো মাত্র। ফিফার তরফে এই ভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানানোটা কিন্তু নেটিজেনদের বেশ মনে ধরেছে। অবশ্য শুধু ফিফার তরফেই নয়, উইম্বলডনের (Wimbledon) তরফেও, অতীতে ধোনির স্টেডিয়াম বসে কোনও এক ম্যাচ দেখার ছবি পোস্ট করে তাঁকে ‘থালা’ হিসাবেই সম্বোধন করে শুভেচ্ছা জানানো হয়।
অবশ্য নিজের জন্মদিনে কোনওসময়ই মাহি সকলের সঙ্গে মিলে খুব বড়সড় করে নিজের জন্মদিন পালন করেন না। বরং, ধোনি ব্যক্তি হিসাবে নিজের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালেই রাখতে চান এবং জন্মদিনটাও তিনি সর্বসমক্ষে নয়, বরং খানিকটা প্রচারের আলো থেকে দূরে নিজের পরিবরারে সঙ্গে একান্তেই কাটিয়ে থাকেন। অবশ্য তাতে মাহি সমর্থকদের উৎসাহ কমেনি। কচিকাচাসমেত এক দল ধোনি-অনুরাগী এদিন মাহির বাড়ি সামনে পোস্টার, ব্যানার নিয়ে পৌঁছে যায়। কাটা হয় কেক।
MS DHONI IS AN EMOTION..!!!! 🥹❤️
– MS Dhoni’s fans celebrating his Hero’s birthday at the Near of his house in Ranchi. (ANI).pic.twitter.com/mORKT973j0
— Tanuj (@ImTanujSingh) July 7, 2026
আরও পড়ুন:- মাঠে দুরমুশ তো করলই, শেষ আটে পৌঁছে যুক্তরাষ্ট্রকে দুই শব্দে সোশ্যাল মিডিয়ায়ও ট্রোল করল বেলজিয়াম
