Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?


আজ ১০ মার্চ আবারও বাড়ল সোনার দাম। যদিও সোনার তুলনায় রুপোর দাম বেড়েছে অনেকটা বেশি। ফলে, যাঁদের রুপোয় বিনিয়োগ রয়েছে তাঁদের মুখের হাসিটা চওড়া হচ্ছে। কিন্তু সোনা বা রুপোর দাম গতকালকের তুলনায় কতটা বাড়ল? এই দুই মহামূল্যবান ধাতুর দাম কোথায় গিয়ে দাঁড়াল আজ? চলুন দেখে নিই একঝলকে।

২৪ ক্যারেট সোনা

২৪ ক্যারেট অর্থাৎ খাঁটি সোনার দাম আজ অর্থাৎ ১০ মার্চ প্রতি গ্রামে বেড়েছে ১০৮ টাকা। গতকাল এই সোনার প্রতি গ্রামের দাম ছিল ১৫ হাজার ৮৮৩ টাকা। আজ সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯১ টাকায়।

২২ ক্যারেট সোনা

দাম বেড়েছে গয়না তৈরির ২২ ক্যারেট সোনারও। এই সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ১০০ টাকা করে। অর্থাৎ আপনি যদি আজ গয়না কিনতে যান হলে প্রতি ১০ গ্রামের জন্য আপনাকে খরচ করতে হবে ১ লক্ষ ৫১ হাজার ৯০০ টাকা।

অন্যদিকে, আপনি যদি আজ আপনার কাছে থাকা পুরনো গয়না বিক্রি করতে চান, তাহলে আপনি গ্রাম প্রতি পাবেন ১৪ হাজার ৫৫১ টাকা। যা গতকালের তুলনায় গ্রাম প্রতি ৯৮ টাকা বেশি।

১৮ ক্যারেট সোনা

১৮ ক্যারেট সোনার দামও বেড়েছে। এই সোনার কিনতে গেলে আপনাকে গ্রাম প্রতি খরচ করতে হবে ১২ হাজার ৪৭৫ টাকা। এই দাম গতকালের তুলনায় প্রতি গ্রামে ৮৫ টাকা বেশি।

রুপোর দাম

সোনার দাম বাড়লেও আজ সবচেয়ে বেশি দাম বেড়েছে রুপোর। প্রতি কেজিতে রুপোর দাম বেড়েছে প্রায় ১১ হাজার ২২ টাকা। প্রতি কেজিতে রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ৫০৭ টাকা।

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৫৮৮৩
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৫১৯০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৪৫৫১
১৮ ক্যারেট ১ গ্রাম ১২৪৭৫
রুপো (৯৯৯) ১ কেজি ২৭৪৫০৭

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *