Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ


Gold Buying Tips: সোনার বিশুদ্ধতা যাচাই করতে অন্যের ওপর ভরসা করতে হবে না । মিনিটেই সোনা কতটা খাঁটি (Gold Purity Check), তা যাচাই করে দেবে এই অ্যাপ। তাই সোনা কিনতে গেলে আগে বুঝে নিন এই বিষয়ে। অন্যথায় আসল ভেবে নকল সোনা ঘরে নিয়ে আসবেন আপনি।

চকচকে দেখলেই তা আসল সোনা নয়
আপনিও করতে পারেন এই ভুল। সব চকচকে হলুদ ধাতব পদার্থই সোনা হয় না। এবার আর আপনার সোনার বিশুদ্ধতা বা খাঁটি কিনা তা বুঝতে অন্যের দ্বারস্থ হতে হবে না। কেবল একটি অ্যাপেই আপনি বুঝতে পারবেন সোনার আসল-নকল। এবার সামান্য একটি অ্যাপেই আপনি সোনার হলমার্ক দেখে মোবাইলের বিশুদ্ধতা যাচাই করে নিতে পারবেন। 

কী এই হলমার্কিং সিস্টেম
ভারতে সোনা ও রুপোর বিশুদ্ধতা যাচাই করার জন্য হলমার্কিং সিস্টেম রয়েছে। এটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) নিয়ন্ত্রণ করে। এর মূল উদ্দেশ্য, আসলে প্রতারকদের থেকে গ্রাহকদের সুরক্ষিত করা। এর মাধ্যমে গ্রাহকরা খাঁটি সোনার বিষয়ে যাচাই করে নিতে পারেন। একবার হলমার্কিং দেখে নেওয়ার অর্থ, সোনার গয়না নির্দিষ্ট মানদণ্ড মেনেই গড়া হয়েছে। এতে গ্রাহকও নিশ্চিত হতে পারে। বর্তমানে আপনি পাবেন BIS Care অ্যাপ। এতে সোনার গয়নার ৬ সংখ্যার অনন্য আলফা নিউমেরিক HUID নম্বর লেখা থাকবে।

কীভাবে এই HUID নম্বর দেখে নেবেন ? 
১ প্রথমে সোনার হয়না কেনার আগে HUID নম্বর দেখা অবশ্য কর্তব্য। এর জন্য প্রথমে BIS Care অ্যাপ মোবাইলে খুলুন। 
২ এখানে আপনি ভেরিফাই HUID অপশন দেখতে পাবেন।
৩ এখানে গয়নার HUID নম্বরটা লিখে দিন।
৪ একবার এই নম্বর দিলেই গয়নার যাবতীয় বিবরণ এখানে দেখতে পাবেন।
৫ এখানে থাকবে গয়না প্রস্তুতকারক, হলমার্কিং সেন্টার, জুয়োলারি টাইপ ছাড়াও হলমার্কিং ডেট।
এর মাধ্যমে আপনি গয়নার আসল-নকল সম্পর্কে যাচাই করতে পারবেন

সোনার বিশুদ্ধাতার বিভাগ
ভারতে সোনার বিশুদ্ধতার অনেক বিভাগ রয়েছে। যার মধ্যে রয়েছে ১৪ ক্যারেট (৫৮৫), ১৮ ক্যারেট (৭৫০), ২০ ক্যারেট (৮৩৩), ২২ ক্যারেট (৯১৬), ২৩ ক্যারেট (৯৫৪) এবং ২৪ ক্যারেট (৯৯৫)। এখানে BIS Care অ্যাপের মাধ্যমে আপনি হলমার্কযুক্ত রুপোর গয়নাও যাচাই করতে পারবেন। এর জন্য অ্যাপটিতে রুপোর গয়নার HUID নম্বর দিতে হবে। রুপোর বিশুদ্ধতার নির্দিষ্ট মানগুলি হল ৮০০, ৮৩৫, ৯২৫, ৯৫৮, ৯৭০, ৯৯০ ও ৯৯৯।

আরও পড়ুন : পঞ্চাশেই ১ কোটির মালিক হতে চান ? কোথায়, কীভাবে করবেন বিনিয়োগ, রইল পুরো প্ল্যান

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *