কলকাতা: সরকারি হাসপাতালের চিকিৎসকদের এবার কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর। আজ একটি অনুষ্ঠানে এসে, সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশে কড়া বার্তা দেন, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Dr. Saradwata Mukhopadhyay)। তিনি বলেন, ঘড়ি ধরে হাসপাতালে ডিউটি করতে হবে চিকিৎসকদের। সরকারি হাসপাতালে চিকিৎসকদের কাজ করার নিয়ম আরও কড়া হচ্ছে। হাসপাতালের অফিস আওয়ার্সে, কিছুতেই বাইরে প্র্যাকটিস করা যাবে না। আজ শারদ্বত মুখোপাধ্যায় বলেন যে, ‘সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না। শিক্ষক চিকিৎসকরা অন্তত ৯৬ ঘণ্টা হাসপাতালে ডিউটি দিন’। আজ শারদ্বত মুখোপাধ্যায় বলেন, রোগীকে পরিষেবা দেওয়ার জন্য, সরকার থেকে তাঁদের মাইনে দেওয়া হয়। ফলে সেই সময়ে হাসপাতালের বাইরে প্র্যাকটিস করা চলবে না। এর আগে, নীতিশ কুমারের সরকারও বিহারে সরকারি চিকিৎসকদের ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কড়া সিদ্ধান্ত নিয়েছে।
চিকিৎসকদের প্র্যাকটিস নিয়ে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
আজ একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানেই তিনি সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশে বিশেষ বার্তা দেন। সেখানে তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকদের মাইনে দেওয়া হয়, সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার জন্য। সেই কারণে, সরকারি হাসপাতালে যখন যে চিকিৎসকের যখন শিফট থাকবে, সেই সময়ে বাইরে প্র্যাকটিস করা যাবে না। অফিস আওয়ার্সে শুধুমাত্র সাধারণ মানুষকেই পরিষেবা দিতে হবে। হাসপাতালের ডিউটি আওয়ার্সের সময়ে বাইরে প্রাইভেটে প্র্যাকটিস করলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
হাসপাতালকে দালালরাজ-মুক্ত করতে বড় বার্তা শুভেন্দু অধিকারীর
এর আগে, স্বাস্থ্যভবনে গিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দালালরাজ-মুক্ত করতে হবে হাসপাতালগুলিকে। কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি। জানালেন, নিউটাউনে আদানি গ্রুপ তৈরি করছে ২ হাজার বেড়ের আন্তর্জাতিক হাসপাতাল। সদ্যই নবান্ন যাওয়ার পথে হাসপাতালে স্বাস্থ্যভবনে সারপ্রাইজ ভিজিট করেছিলেন তিনি। বেরনোর সময় জানালেন, রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল নলচে বদলে ফেলার পরিকল্পনার কথা। সরকারি হাসপাতালগুলিকে দাদাল-রোগের হাত থেকে মুক্ত করতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ হঠাৎ স্বাস্থ্যভবনে আসেন মুখ্যমন্ত্রী। যান দ্বিতীয় তলার মনিটরিং রুমে। যেখান থেকে মনিটর করা হচ্ছে সরকারি হাসপাতালের পরিষেবা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যা, স্বাস্থ্যপ্রতিমন্ত্রী সুমনা সরকার। প্রশাসন সূত্রে খবর, চলতি মাসের মধ্যে মহকুমা স্তরের সব সরকারি হাসপাতালকে এই মনিটরিং সিস্টেমের আওতায় আনা হবে।
