Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?


PIB Fact Check : বেকার যুবকদের আর্থিকভাবে সক্ষম করতে নতুন স্কিম এনেছে কেন্দ্রীয় সরকার (Govt Schemes)? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই মেসেজ। যেখানে বলা হচ্ছে বেকারদের জন্য় ২৫০০ করে দেবে কেন্দ্র। সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে আপনার কাছেও এসেছে এই মেসেজ। এবার এই স্কিম নিয়ে মুখ খুলল সরকার। 

কী বলা হচ্ছে এই পোস্টে
এই সোশ্য়াল মিডিয়া পোস্ট খুললেই আপনি দেখতে পাবেন, সেখানে লেখা রয়েছে বেকার ভাতা হিসাবে ২৫০০ টাকা করে দেবে সরকার। আপনিও যদি সুবিধা নিতে চান, তবে এখনই আবেদন করুন। কয়েক সেকেন্ডের এই ভিডিয়োরে ছবিতে পিছনে যুব সমাজের ছবি দেওয়া হয়েছে। সামনে থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। 

এই স্কিমের বিষয়ে কী বলছে সরকার
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই খবর। যার ফলে সরকারও এই নিয়ে মুখ খুলেছে । রবিবারই সরকারের তরফে এই নিয়ে একটি পোস্ট করা হয়েছে। যেখানে সোশ্যাল মিডিয়ায় সরকারের তরফে এই বিষয় নিয়ে বলেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। কেন্দ্রীয় সরকার বলছে, এই ধরনের কোনও স্কিম চালাচ্ছে না সরকার। দেশবাসী যেন এই ধরনের ফাঁদে পা না দেয়, সেই বিষয়ে সবাইকে সতর্ক করেছে PIB পোস্ট।  

এরকম কিছু দেখলে কী করবেন না, বলে দিল সরকার
সরকারের সতর্কবার্তায় বলা হয়েছে, এই ধরনের পোস্ট দিয়ে দেশবাসীকে ফাঁদে ফেলার চেষ্টা করছে প্রতারকরা। তাই এরকম কোনও অজানা পোস্ট দেখলে এড়িয়ে চলুন। কেউ যদি এই ধরনের পোস্ট আপনার ব্যাঙ্কিং বিবরণ, আধার কার্ড, প্যান কার্ড দিতে বলে, ভুল করেও সেখানে গোপন তথ্য় দেবেন না। এই ধরনের আসল সরকারি স্কিমের বিষয়ে জানতে সরকারের myscheme.gov.in. ওয়েবসাইটে যোগাযোগ করুন।

সন্দেহজনক কিছু চোখে পড়লে কোথায় পাঠাবেন
 কেন্দ্রীয় সরকারের বিষয়ে এই ধরনের কোনও সন্দেহজনক ফটো, ভিডিয়ো বা পোস্ট পেলে সরাসরি @PIBFactCheck-এ পাঠিয়ে দিন। সরকার আপনাকে সঠিক তথ্য় জানিয়ে দেবে। এই বার্তা আপনি +91 8799711259 হোয়াটসঅ্যাপ নম্বরে ও factcheck@pib.gov.in. ইমেল আইডিতে পাঠাতে পারবেন।

অতীতে এই ধরনের অনেক ভিডিয়ো বার্তার সঙ্গে লিঙ্ক জুড়ে দিয়েছে প্রতারকরা। যেখানে বেশি টাকার লোভে অনেকেই এই প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন। পরবর্তীকালে যার ফল ভুগতে হয়েছে আমাদের। 

আরও পড়ুন : ‘মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন’, বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *