Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের


ভুবনেশ্বর: এশিয়ান গেমসে(Asian Games 2026) হকিতে সোনা জিতেছে ভারতীয় পুরুষ হকি দল(Indian Mens Hockey Team)। মালয়েশিয়ার বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় পুরুষ হকি দল। অন্য়দিকে, মহিলা ভারতীয় হকি দল চিনের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল। এবার ওড়িশা সরকার আর্থিক পুরস্কার দিচ্ছে। 

ওড়িশা মুখ্যমন্ত্রীর সোশ্য়াল মিডিয়া পেজ থেকে পোস্ট করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে পুরুষ হকি দলের প্রত্যেক প্লেয়ারের জন্য ১১ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর সাপাের্ট স্টাফ যাঁরা রয়েছেন তাঁদের প্রত্যেকের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।

 

এর আগে মহিলা হকি দল সোনা জিতেছিল এশিয়ান গেমসের মঞ্চে। চিনকে তারা হারিয়ে দিয়েছিল ১-০ ব্যবধানে। এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নেমেছিল ভারতীয় দল। ফাইনালে তাঁদের খেলা দেখে অন্তত তাই মনে হল। কোনওসময় খেতাবি ফাইনালে ভারতকে চাপে মনেই হয়নি। শেষমেশ ৫-১-র বিরাট ব্যবধানে মালয়েশিয়াকে হারিয়ে ভারতের পুরুষ দল সোনা জয় নিশ্চিত করে। এই প্রথমবার তাঁরা নিজেদের খেতাব ডিফেন্ড করতে সক্ষম হল। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথমবারই পুরুষ ও মহিলা, উভয় ভারতীয় দলই একই পর্বে সোনা জিতেছে। ইতিহাস তৈরি করেছে ভারতীয় হকি দল।

ভারতীয় ক্রিকেট দলও পুরুষ ও মহিলা দুটো বিভাগেই এশিয়ান গেমস থেকে সোনা জিতেছে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় পুরুষ ক্রিকেট দল ফাইনালে সোনা জয়ের লড়াইয়ে নেমেছিল। এর আগে মহিলা ক্রিকেটে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে সোনা জিতেছিল হরমনপ্রীত কৌরের দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *