Humayun Kabir: উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি


জোড়া কেন্দ্রের উপনির্বাচন ঘিরে এখন টানটান উত্তেজনা। এর মধ্যেই পুলিশের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে, রেজিনগরে নির্বাচনে প্রচার না করার ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। পুলিশের উদ্দেশে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর এরই মধ্যে রেজিনগর উপনির্বাচনের আগে আরও ২ AJUP নেতা গ্রেফতার।

হুমায়ুনের দলের আরও ২ নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ২ AJUP নেতা সোহেল মণ্ডল ও আনিসুর রহমান। পুলিশ ও বিজেপিকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। 

এর আগে গ্রেফতার করা হয়েছিল আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের দলের আরও ১ কর্মীকে। ধৃত AJUP কর্মীর নাম হায়দার শেখ। গতকালই পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন নওদার বিধায়ক। এমনকী পুলিশের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে রেজিনগরের উপনির্বাচনের প্রচার না করার ঘোষণাও করেন তিনি। এবার হুমায়ুন কবীরের দলের আরও ১ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, শনিবার আগ্নেয়াস্ত্র ও জাল নোট-সহ গ্রেফতার করা হয় আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক আশিক ইকবাল-সহ ২ জনকে। গত বিধানসভা নির্বাচনের সময় একাধিকবার গন্ডগোলের ঘটনায় গ্রেফতার হয়েছেন নওদার আম জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের নির্দল প্রার্থী সাইফুল ইসলাম মণ্ডল ওরফে মদন। পুলিশের উদ্দেশে বিতর্কিত মন্তব্য়ের জন্য শনিবার রাতে গ্রেফতার করা হয় আমজনতা উন্নয়ন পার্টির ব্লক নেতা নাসিম শেখকে।  এবার শক্তিপুর থানায় হুমায়ুন কবীরের ধর্না চলাকালীন থানার সামনে অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হল AJUP কর্মী হায়দার শেখকে।

বেআইনিভাবে গ্রেফতার করা হচ্ছে একের পর এক দলীয় কর্মীকে, এই অভিযোগে এবার জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন হুমায়ুন কবীর। গতকাল রাতে ইমেল করে অভিযোগ জানান আমজনতা উন্নয়ন পার্টির নওদার বিধায়ক।

এর আগে দলের কর্মীদের গ্রেফতারি নিয়ে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘এত নোংরা পুলিশ প্রশাসনের আচরণ, বলছি তো এত এরা বাহাদুর, এত এরা শক্তিমান। পোশাক ছেড়ে দিক না, দিয়ে বিজেপির ঝাণ্ডাটা ধরে নিক না, দিয়ে আমি মোকাবিলা করছি। পারুক তো আমার সঙ্গে। আমি AJUP-র পতাকা নিয়ে নামব। এরা বিজেপির সর্বভারতীয় দল, সেই দলের পতাকা নিয়ে এই SP, এই IC, এই OC-রা আর তার যত কনস্টেবল আছে, ফোর্স আছে, যত শক্তি আছে, আমার সঙ্গে নামুক, লড়াই করুক দেখি। আমি লড়াই করতে প্রস্তুত আছি। ‘ 
 

এদিকে,  রেজিনগর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত RSP-র। নিয়মের কারণে কোদাল-বেলচা প্রতীক দেওয়া যাচ্ছে না, জানানো হয় ১৯ সেপ্টেম্বর, দাবি RSP-র। দল বা প্রার্থীকে কমিশনের বিজ্ঞপ্তির আগে বা পরে কোনও সতর্কীকরণ বার্তা পাঠানো হয়নি, অভিযোগ RSP-র। 
কমিশন ও পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে উপনির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বিজেপি, অভিযোগ RSP-র। আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত, জানাল RSP. রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত RSP-র। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *