IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল


মুম্বই: আইপিএলে ৩৯টি ম্য়াচের পর এখনও পর্যন্ত প্রথম চারে কারা থাকবে তা কিন্তু পাকা হয়নি। সোমবার দিল্লি ক্যাপিটালস তাঁদের ঘরের মাঠে লজ্জার হার হারে আরসিবির বিরুদ্ধে। সেই ম্য়াচের পর পয়েন্ট টেবিলে সাপ লুডোর খেলা আরও জমে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ১০ দলের এই টুর্নামেন্টে কোন দল কত নম্বরে রয়েছে।

এখনও পর্যন্ত আইপিএলে নিজেদের সাতটি ম্য়াচ খেলে একটি ম্য়াচেও হারেনি পঞ্জাব কিংস। তাঁরা ঝুলিতে পুরে নিয়েছে ১৩ পয়েন্ট। ৬ ম্য়াচে জয় ও একটি ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সেই ম্য়াচ থেকে ১ পয়েন্ট দখলে করেছে শ্রেয়স আইয়ারের দল। যার জন্য পয়েন্ট টেবিলে তারাই শীর্ষে রয়েছে এই মুহূর্তে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরসিবি। তারা আট ম্য়াচের মধ্য়ে ৬টি ম্য়াচে এখনও পর্যন্ত জিতে ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তালিকায় তৃতীয় স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ। তারাও আট ম্য়াচ খেলেছে। পাঁচ ম্য়াচে জয় ও তিনটি ম্য়াচে হেরেছে ঈশান কিষাণের দল। তাদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। 

তালিকায় চতুর্থ স্থানে আছে রাজস্থান রয়্যালস। তারাও আট ম্য়াচের মধ্য়ে পাঁচটি জিতেছে। তাদেরও ঝুলিতে ১০ পয়েন্ট। শুধু নেট রান রেটে পিছিয়ে থাকায় রিয়ান পরাগের দল এই মুহূর্তে চার নম্বরে রয়েছে। পাঁচ নম্বরে রয়েছে গুজরাত টাইটান্স। তাঁরা চারটি ম্য়াচে এখনও পর্যন্ত জিততে পেরেছে। তাঁদের ঝুলিতে আট পয়েন্ট। 

শেষ পাঁচটি দল সিএসকে, দিল্লি ক্য়াপিটালস, কেকেআর, মুম্বই ও লখনউ। তার মধ্য়ে চেন্নাই সুপার কিংস আট ম্য়াচে তিন ম্য়াচ জিতেছে এখনও পর্যন্ত। দিল্লি ক্যাপিটালসও ৬ পয়েন্ট ঝুলিতে পুরেছে। কিন্তু তারাও নেট রান রেটে পিছিয়ে সিএসকের থেকে। তাই সাত নম্বরে রয়েছে অক্ষর পটেলের দল। আরসিবির বিরুদ্ধে গতকালের লজ্জার হার অনেকটাই নেট রান রেটে পিছিয়ে দিয়েছে দিল্লিকে। 

আট নম্বরে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের গত দুটো ম্য়াচে পরপর জয় ছিনিয়ে নিয়েছে অজিঙ্ক রাহানের দল। আর পঞ্জাব ম্য়াচ থেকে এক পয়েন্ট নিয়ে মোট পাঁচ পয়েন্ট ঝুলিতে পুরেছে এই মুহূর্তে কেকেআর। একেবারের শেষের দুটো স্থানে মুম্বই ও লখনউ। হার্দিকের দল সাত ম্য়াচ থেকে দুটো ম্যাচ জিতে ঝুলিতে চার পয়েন্ট নিয়ে আছে। লখনউ আট ম্য়াচ থেকে ঝুলিতে চার পয়েন্ট পুরেছে এখনও পর্যন্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *