Ishan Kishan: দলীপ ট্রফিতে দ্বিশতরান হাঁকানো ঈশানের কিষাণের জন্য স্পেশাল বার্তা লাস্যময়ীর, কে সে?


রাঁচি: দলীপ ট্রফিতে(Duleep Trophy 2026) দ্বিশতরান হাঁকানো ঈশানের কিষাণের জন্য স্পেশাল বার্তা লাস্যময়ীর, কে সে? দলীপ ট্রফির ফাইনালে(Duleep Trophy Final 2026) দুরন্ত শতরান হাঁকিয়েছেন ঈশান কিষাণ(Ishan Kishan)। আর এমন দুরন্ত ইনিংসের পরই লাস্যময়ী এক তরুণীর বিশেষ বার্তা পৌঁছে গেল বাঁহাতি উইকেট কিপার ব্যাটারের জন্য়। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ নম্বর শতরান হাঁকিয়েছিলেন ঝাড়খণ্ডের ক্রিকেটার।

দীর্ঘ সময় ধরেই ঈশান কিষাণের সঙ্গে যে তরুণীর নাম ভেসে আসছে বারবার, তিনি হলেন অদিতি হুন্ডিয়া। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অদিতি ঈশান কিষাণের সেঞ্চুরি হাঁকানোর ছবিটি উদযাপন করেছিলেন। একই সঙ্গে একটি লেখাও ক্যাপশনে লেখেন তিনি, যা নেটে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পূর্বাঞ্চলের ক্যাপ্টেন ঈশানের এই ইনিংসটিই তাঁর দলকে অনেক মজবুত জায়গায় নিয়ে গিয়েছে বর্তমানে। প্রথম দিনের খেলা শেষে এই উইকেটকিপার ব্যাটার অপরাজিত থাকেন, যা দ্বিতীয় দিনে ব্যাট করতে নামার আগে তাঁর দলকে এক শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। ভারতীয় এই ক্রিকেটারের সঙ্গে অদিতির সম্পর্কের জল্পনা বেশ কিছু দিন ধরেই চলছে, আর সেই কারণেই ভক্তদের মধ্যে তাঁর এই পোস্টটি ঘিরে বাড়তি কৌতূহল তৈরি হয়। ঈশান যখন সেঞ্চুরি পূরণ করেছিলেন, তখনই অদিতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টটি করেছিলেন।

 

এদিকে, দলীপ ট্রফির ফাইনালে দ্বিশতরান হাঁকানোর সঙ্গে সঙ্গে ঈশান কিষাণ ভেঙে দিয়েছেন যশস্বী জয়সওয়ালের রেকর্ড। মুম্বই ইন্ডিয়ান্সের যশস্বী জয়সওয়াল ২০২২ সালে টুর্নামেন্টে খেলতে নেমে ২৬৫ রান করেছিলেন। তবে তিনি বীরেন্দ্র সহবাগের ২৭৪ রানের রেকর্ড ভাঙতে পারেননি মাত্র ৪ রানের জন্য। দলীপ ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করার নিরিখে এই মুহূর্তে চতুর্থ স্থানে আছেন ঈশান কিষাণ। এই তালিকায় প্রথম স্থানে আছেন প্রয়াত প্রাক্তন ভারতীয় ব্যাটার রমন লম্বা। ৩২০ রানের স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছেন তিনি। ১৯৮৭ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ৩০০ রানের গণ্ডি টপকানো গগণ খোডা। 

দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল ব্যাটিং নিয়েছিল। প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে ৭০৮ রান করেছে পূর্বাঞ্চল। ১৩২ বলে ১০১ রানের ইনিংস খেলেন কুমার কুশাগ্র। তিনি নিজের ইনিংসে আটটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *