Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ


ভাঙড়: ফের আক্রান্ত হল কলকাতা পুলিশ । সোমবার কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার এক কনস্টেবলকে মারধর করা হয়েছে বলেই অভিযোগ । পোলেরহাটের পদ্মপুকুর এলাকার ঘটনা । এই ঘটনার পরই ফের প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন বারবার পোলেরহাট থানার পুলিশকর্মীদের হামলার মুখে পড়তে হচ্ছে ।                     

আরও পড়ুন: “রাত ১০ টায় ৬০০ জনের বাইক বাহিনী পাঠিয়েছিল, …তারকাটা পার্টি”, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে লাগাতার আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

অভিযোগ, পদ্মপুকুর এলাকায় রাস্তার উপর একটি বালিভর্তি গাড়ি দাঁড় করিয়ে বেআইনিভাবে বালি খালি করা হচ্ছিল । সেই সময় কর্তব্যরত কনস্টেবল অনন্ত কুমার রায় গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার কথা বলেন । অভিযোগ, তা নিয়ে প্রথমে বচসা শুরু হয় । পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কনস্টেবলকে মারধর করা হয় বলে অভিযোগ ।                     

সূত্রের খবর, ঘটনায় কনস্টেবল অনন্ত কুমার রায়ের গায়ে থাকা পোশাক ছিঁড়ে যায় এবং মুখের একটি অংশ ফুলে যায় । তাঁর সঙ্গে থাকা অন্যান্য পুলিশকর্মীরা কোনওরকমে তাঁকে উদ্ধার করে পোলেরহাট থানায় নিয়ে যান । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পোলেরহাট থানার পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়নি ।                     

আরও পড়ুন: “শহিদ পরিবার না থাকলে, তৃণমূলের এত বাড়বাড়ন্ত হত না”, মেয়ো রোডের সভা থেকে বললেন অনুব্রত মণ্ডল

উল্লেখ্য, গত মাসেও পূর্ব কলকাতার জলাভূমি এলাকায় অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশকর্মী থেকে শুরু করে একাধিক পুলিশ আধিকারিক আক্রান্ত হয়েছিলেন । সেই ঘটনার পর ফের পোলেরহাটে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে ।                     

এদিকে, এই ঘটনার একটি মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে । সেই ভিডিওতে সংশ্লিষ্ট পুলিশকর্মীকে মারধর করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে । তবে ভাইরাল ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ।                     



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *