Headlines

Kulpi TMC News: মারধর, বাড়ি ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কুলপির তৃণমূল নেতা


গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ২০২১ ভোট পরবর্তী হিংসার ঘটনায় মারধর, বাড়ি ভাঙচুর, শ্লীলতাহানি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। কুলপির হেলিয়াগাছির ত্রাস তৃণমূল পঞ্চায়েত সদস্য হোসেন আলি পুরকায়েতকে এবার গ্রেফতার করল পুলিশ। ধৃত হোসেন আলিকে রবিবার আদালতে নিয়ে যাওয়ার পথে চোর, চোর স্লোগান তুলে ধাওয়া করে এলাকার মানুষ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। তবে দীর্ঘদিনের ত্রাস হোসেন আলি গ্রেফতার হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয় মানুষ।

রাজ্যে পালাবদলের পরই এমন ছবি যত্রতত্র দেখতে পাওয়া যাচ্ছে। ডিমের পাশাপাশি তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে কালিও। গ্রিন সিটি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল আরামবাগের তৃণমূল নেতা স্বপন নন্দীকে। এই স্বপন নন্দী আরামবাগের প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক। কেরল থেকে গ্রেফতার, আরামবাগ থানায় আনার সময় তুলকালাম হয়। এই মামলায় আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, ধৃত বেড়ে হয়েছে ৪ জন। উল্লেখ্য, ভিন রাজ্যে পালিয়ে গিয়েছিলেন স্বপন নন্দী। গোঁফ কামিয়ে করেছিলেন ভোল বদল। তাতেও মিলল না রেহাই। শেষমেশ পুলিশের জালে ধরা পড়েছেন দুর্নীতিতে অভিযুক্ত আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান। রবিবার পুলিশ তাঁকে এলাকায় আনতেই তুমুল জনরোষের মধ্যে পড়লেন তৃণমূল নেতা। গোঁফ কামিয়েও হল না রক্ষা। ভিন রাজ্য থেকে পুলিশ তো তাঁকে ধরে আনলই। উল্টে এলাকায় ফেরার পর জুটল ডিম…কালি…মার…। ছিঁড়ে ফেলা হল জামা। রবিবার জনরোষের মাঝে পড়ে এমনই অবস্থা হল, হুগলির আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দীর, যিনি তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদকও।  

কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছিল উলুবেড়িয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল যাদবকে। তাঁর শ্বশুরবাড়ি ফুলেশ্বর এলাকা থেকে গ্রেফতার করে বাউড়িয়া থানার পুলিশ। তাঁর বিরুদ্ধেও অভিযোগ ২০২১ সালের পর বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি- সহ একাধিক অভিযোগ। সেই সময় শাসকদল তৃণমূল কংগ্রেসের পুলিশ থানায় অভিযোগ নেয়নি বলে অভিযোগ । ২০২৬ সালে পরিবর্তনের পর সেইসব বিজেপি কর্মীরা নতুন করে বাউড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিশ গ্রেফতার করে নির্মল যাদবকে। গ্রেফতার করা হয়েছে অশোকনগর-কল্য়াণগড় পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতা প্রবোধ সরকারকে। অভিযোগ, বেআইনিভাবে পুরসভার নথি পুড়িয়েছেন তিনি। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। গ্রেফতার করার সময় তৈরি হয় উত্তেজনা। তৃণমূল নেতাকে লক্ষ্য় করে তোলা হয় চোর স্লোগান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *