LIC Bonus Share : LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • এলআইসি ঘোষণা করেছে ১:১ অনুপাতে বোনাস শেয়ার দেওয়া হবে।
  • রেকর্ড ডেটের মধ্যে LIC-র শেয়ার থাকলেই বোনাস শেয়ার পাবেন।
  • বোর্ডের অনুমোদনের ২ মাসের মধ্যে বোনাস শেয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • কোম্পানি আর্থিক ভবিষ্যৎ সম্পর্কে আত্মবিশ্বাসী, তাই বোনাস শেয়ার ঘোষণা।

LIC Bonus Share Issue : বোর্ডের মিটিংয়ে বড় সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি LIC । স্টক এক্সচেঞ্জের ফাইলিংয়ে (Stock Exchange) গত ৭ এপ্রিল কোম্পানি ঘোষণা করেছিল, সোমবারের মিটিংয়ের কথা। এবার সেই মিটিংয়েই ছাড়পত্র পেল বোনাস শেয়ার দেওয়ার প্রস্তাব (Bonus Share)। পরিসংখ্যান বলছে, ২০২২ সালে বাজারে লিস্টিং হওয়ার পর এই প্রথম বোনাস শেয়ার দেওয়ার বিষয়ে ঘোষণা করেছে কোম্পানি।

আপনি পাবেন বিনামূল্যে কটা শেয়ার
বোর্ডের মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আপনি পাবেন বিনামূল্যে একটি শেয়ার। তবে এর জন্য আপনার কাছে একটা শেয়ার থাকতে হবে কোম্পানির। সেই ক্ষেত্রেই বোনাস শেয়ারের সুবিধা পাবেন শেয়ার হোল্ডার। কোম্পানি জানিয়েছে, ১:১ অনুপাতে এই শেয়ার দেওয়া হবে। রেকর্ড ডেটের মধ্যে LIC-র শেয়ার থাকলেই আপনি পাবেন এই সুবিধা। বোর্ডের অনুমতির ২ মাসের মধ্য়ে শেয়ার হোল্ডারের এই বোনাস শেয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যার অর্থ, ১২ জুনের আগে কোম্পানিকে করতে হবে এই কাজ। 

বোনাস শেয়ার আসলে কী, কেন ঘোষণা করে কোম্পানি
বোনাস শেয়ারের বিষয়ে কোনও কোম্পানি ঘোষণা করলে শেয়ার হোল্ডারদের স্টকের সংখ্যা বাড়ে। কিন্তু এতে শেয়ার হোল্ডারদের স্টকের দামে কোনও বৃদ্ধি হয় না। কেবল দাম অ্যাডজাস্ট হয়ে যায়। LIC-র ক্ষেত্রেও তাই হতে চলেছে। আসলে কোম্পানির শেয়ার যাতে কম দামে পাওয়া যায়, সেই কারণেই বোনাস শেয়ার ঘোষণা করা হয়। বিশেষ করে এতে মার্কেটে লিক্যুইডিটি বা নগদের সহজলভ্য়তা বাড়ে। যা দেখায়, কোম্পানি তার আর্থিক ভবিষ্যৎ সম্পর্কে কতটা আত্মবিশ্বাসী।  

কী পরিস্থিতি স্টকের, নেওয়া উচিত
হিসেব বলছ, গত বছর ৩ শতাংশ উঠেছিল LIC-র স্টক। যদিও চলতি বছরে এখনও পর্যন্ত ৫ শতাংশ পড়েছে কোম্পানির শেয়ার। আর্থিক ফলাফলের দিকে তাকালে, সাম্প্রতিক ডিসেম্বর ত্রৈমাসিকে LIC তাদের কনসলিডেটেড নিট প্রফিট বার্ষিক ভিত্তিতে ১৭ শতাংশ বৃদ্ধি করেছে। হিসেব বলছে, যা গত বছরের একই সময়ের ১১,০০৮ কোটি টাকার তুলনায় বেড়ে ১২,৯৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

 এই বিষয়টি মাথায় রাখবেন

সবাই কিন্তু LIC-র বোনাস শেয়ার পাবেন না। রেকর্ড ডেটের আগে যাদের কাছে LIC-শেয়ার থাকবে, তারাই এই অতিরিক্ত শেয়ার পাওয়ার অধিকারী হবেন। এখনও LIC কোনও রেকর্ড ডেট ঘোষণা করেনি। একবার শেয়ার হোল্ডাররা এই বিষয়ে সহমত হলেই সিদ্ধান্তে সিলমোহর পড়বে। এর আগে LIC কখনও বোনাস শেয়ার দেয়নি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *