টেক্সাস: আজ ২৪ জুন, লিওনেল মেসির জন্মদিন। আর্জেন্তাইন কিংবদন্তি ৩৯-এ পা দিলেন (Lionel Messi Birthday)। তাঁর জন্মদিনে স্বাভাবিকভাবেই চারিদিকে মেসি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, আনন্দের জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। তবে মেসি নিজে কিন্তু লক্ষ্য়ে অবিচল। জন্মদিনেও কোনও ছুটি নেই তাঁর।
অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্তিনার দুরন্ত জয়ের পরেই মেসি জানিয়েছিলেন নিজেকে ফিট রাখাই এখন তাঁর প্রধান লক্ষ্য। সেই ফিটনেস বজায় রাখার লক্ষ্যেই মেসিকে জন্মদিনেও কড়া কসরত করতে দেখা গেল। ‘এলএম১০’ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাঁকে পুরোদমে কসরত করতে দেখা যাচ্ছে। সেই ভিডিওতে মেসিকে মূলত আপার বডিরই না না রকম কসরত করতে দেখা গেল তাঁকে।
চলতি বিশ্বকাপে কিন্তু ৩৯-র মেসি স্বপ্নের ফর্মে রয়েছে। ইতিমধ্যেই তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গিয়েছেন। পাশাপাশি আলজিরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক ও অস্ট্রিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে আপাতত ‘গোল্ডেন বুট’ তালিকাতেও শীর্ষে রয়েছেন মেসি। তাঁর দল আর্জেন্তিনাও তাঁর পাঁচ গোলে ভর করে দুই ম্যাচ জিতে বিশ্বকাপের নক আউটে পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন:- ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
তবে দুরন্ত ফর্ম, প্রচুর সাফল্য এবং কেরিয়ারের সায়াহ্নে এসেও মেসি নিজেকে ফিট রাখতে মরিয়া। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের পরে তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা শুরুতে ম্যাচের রাশ নিজেদের হাতেই রেখেছিলাম, কিন্তু গোল আসছিল না। তবে তারপর আমরা দ্রুত গতির ফুটবল খেলে ম্যাচে ফিরি। আমাদের দল সবসময় প্রতিদ্বন্দ্বিতা করে। আমরা ভাল বা খারপ খেলতেই পারি, তবে প্রতিটি ম্যাচে প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা নিজেদের সবটা উজাড় করে লড়াই করব, সেটা নিশ্চিত।’
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?
