
বর্তমান পরিস্থিতিতে ৭০ শতাংশ ভারতীয় ক্রেতা গাড়ি কেনার ক্ষেত্রে পেট্রোল বা ডিজেলের বদলে ইলেকট্রিক গাড়ি কেনার কথা ভাবছেন।

বিশ্বের অন্য যে কোনও দেশের তুলনায় ভারতের গাড়ির বাজারে পিওর ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড গাড়ির প্রতি সাধারণ ক্রেতাদের একটা আগ্রহ বাড়ছে।

বর্তমানে আমাদের দেশে প্লাগ-ইন হাইব্রিড গাড়ির খুব বেশি অপশন নেই। আর এই জায়গাতেই বাজারের দখল নিতে চাইছে একাধিক সংস্থা। আর এর মধ্যে রয়েছে MG-ও।

MG তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। এর নাম ‘অ্যাডাপ্ট’। এই প্ল্যাটফর্মে PHEV, স্ট্রং হাইব্রিড এবং পিওর ইভি তৈরি করা সম্ভব।

MG-র এই নতুন প্ল্যাটফর্মে কিন্তু পেট্রোল বা ডিজেল চলিত কোনও মডেল তৈরি হবে না। আগামী দিনের সব মডেলই বৈদ্যুতিক হবে।

এই প্ল্যাটফর্মে ব্যবহৃত পেট্রোল ইঞ্জিন ও হাইব্রিড সিস্টেমটি মূলত মাইলেজ ও এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য তৈরি করা হয়েছে।

দারুণ ড্রাইভিং রেসপন্স এবং আরও ভালো মাইলেজ পেতে MG-র এই আধুনিক প্ল্যাটফর্মে ‘ই-ক্লাচ’ প্রযুক্তিও থাকবে।

পিওর ইভি গাড়ি কেনার বদলে অনেক ক্রেতাই পেট্রোল ও ইলেকট্রিকের মধ্যের সেতু হিসাবে হাইব্রিড গাড়িকে পছন্দ করছেন।

জ্বালানির মূল্যবৃদ্ধি ও ইথানল মিশ্রিত পেট্রোলের কারণেই অনেক ভারতীয় গ্রাহক পেট্রোল বা ডিজেলের উপর নির্ভরতা কমাতে চাইছেন।

আর সেই দিক থেকে দেখলে দেশে প্লাগ-ইন হাইব্রিড ও পিওর ইভি গাড়ির পরিমাণ বৃদ্ধি পেলে জ্বালানি খরচ কমবে ও ভারতের অপরিশোধিত তেলের আমদানি কমবে।
Published at : 28 Jul 2026 09:37 AM (IST)
