Headlines

Narendra Modi: ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলি! ‘বন্ধু’-র উদ্দেশে কী বার্তা পাঠালেন নরেন্দ্র মোদি?


কলকাতা: রবিবার সকালেই বড় ঘটনার খবর এল মার্কিন মুলক থেকে। হোয়াইট হাউজের নৈশভোজে বন্দুকবাজের হানা দেওয়ার মতো ঘটনা ঘটেছে, নিজেই সেই খবর জানিয়েছেন, করে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ওয়াশিংটন হিল্টন হোটেলে আমেরিকার প্রেসিডেন্টের নৈশভোজে গুলি চলেছে, এমনটাই জানানো হয়েছে। আর এই ঘটনায় এবার প্রতিক্রিয়া দিলেন, ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর আগে নরেন্দ্র মোদি একাধিকবার বলেছেন, ট্রাম্প তাঁর ভাল বন্ধু। আর আজ এক্স-এ পোস্ট করে নরেন্দ্র মোদি ট্রাম্পের সুরক্ষা নিয়ে চিন্তাপ্রকাশ করেছেন।

ট্রাম্প প্রসঙ্গে নরেন্দ্র মোদি

সোশ্যাল মিডিয়ায় আজ নরেন্দ্র মোদি লেখেন, ওয়াশিংটন ডিসি হোটেলে (Washington DC hotel) গুলি চলার ঘটনায়, ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যে সুস্থ রয়েছেন, তা জানতে পেরে স্বস্তি পেলাম। ওঁদের সুস্থতা এবং সুরক্ষা কামনা করছি। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই, এই ঘটনার নিন্দা করছি।’ এই ঘটনার কথা লিখতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘কী একটা সন্ধ্যা কাটল। সিক্রেট সার্ভিস আর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী দারুণ কাজ করেছে। তারা দ্রুততা আর সাহসিকতার পরিচয় দিয়েছে, বন্দুকবাজ ধরা পড়েছে। আমি পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বলেছি। তবে আইনশৃঙ্খলা আধিকারিকদের নির্দেশ মতো সব চলবে।’

আরও পড়ুন: Election 2026 Update: বাইক নিয়ে নিষেধাজ্ঞা শিথিল হতেই প্রকাশ্যে বাইক বাহিনীর ‘দাপট’-এর ছবি! প্রকাশ্যে আনল কমিশন

 

আরও পড়ুন: Narendra Modi: আজ ফের রাজ্যে মোদি, কলকাতা জুড়ে যানবাহন নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ? কোথায় জারি কী নিয়ম

কী ঘটেছে ওয়াশিংটন ডিসি হোটেলে?

ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলি চলার মতো ঘটনা ঘটে। ওয়াশিংটন হিল্টন হোটেলে আমেরিকার প্রেসিডেন্টের নৈশভোজে গুলি। নৈশভোজে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দ্রুততার সঙ্গে সরানো হয় সস্ত্রীক ট্রাম্পকে। বন্দুকবাজ বছর ৩১-এর ক্য়ালিফোর্নিয়ার বাসিন্দা কোলি অ্য়ালেন। বন্দুকবাজককে গ্রেফতারের পর তাঁকে গুলি করা হয়েছে, খবর সূত্রের। গুলির শব্দে হুড়োহুড়ি, আতঙ্কে টেবিলের নীচে লুকোনোর চেষ্টা করেন অতিথিরা। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে কিছুক্ষণের মধ্যেই। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *