কলকাতা: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকায় প্রশ্নফাঁসের অভিযোগ…আর এই নিয়ে দিল্লিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সোমবার প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। NEET-এ প্রশ্নফাঁসে উত্তাল দেশ, এবার ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি কেন্দ্রের।
এই প্রেক্ষাপটেই এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘কোনও কিছুই আমাদের যুব সম্প্রদায়ের কল্যাণ আর ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ নয়। প্রশ্নফাঁসের তদন্তে আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে চাইছি। যারা আমাদের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করতে চায়, তাদের ছাড়া হবে না’, প্রশ্নফাঁসকাণ্ডে পড়ুয়া আন্দোলনের মধ্যেই এক্স হ্যান্ডলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
এদিকে, প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডলে পোস্টের পরেই পাল্টা পোস্ট রাহুল গান্ধীর। কংগ্রেস নেতা বলেন, ‘আপনিই সেই ব্যক্তি, যিনি আমাদের যুব সম্প্রদায়ের ভবিষ্যতের সবথেকে বেশি ক্ষতি করেছেন। আমাদের শিক্ষাব্যবস্থাকে আপনি দখল হতে ও ধ্বংস করতে উৎসাহ দিয়েছেন। এর জন্য যারা দায়ী, তাদের আপনি রক্ষাও করেছেন। পড়ুয়াদের দাবি পরিষ্কার, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন, ছাত্রদের কাছে দুঃখপ্রকাশ করুন। যারা পড়ুয়াদের উপর আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’।
Nothing is more important than the welfare and future of our youth!
We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this…
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
বিজেপি জমানায় এই প্রথম তো প্রশ্নফাঁস হয়নি। আপনি ক্ষমতায় রয়েছেন। মানুষ আপনার কাছে জবাব চায়। এ-নিয়ে আলোচনাই চায় না সরকার, মন্তব্য সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদবের।
