New Labelling Rules: ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল

সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, প্রসাধনীর পরিচয় নির্ধারণ করতে এবার বড় পদক্ষেপ কেন্দ্রের। কোনও পণ্য ভেজিটেরিয়ান না ননভেজিটেরিয়ান, তার জন্য প্যাকেট বা বোতলের উপর প্রতীক রাখা বাধ্যতামূলক করা হল।

লিগাল মেট্রোলজি (প্যাকেজড কমোডিটিজ়) বিধি ২০১১ সংশোধনল করেছে কেন্দ্র। ওই সব পণ্য চিহ্নিতকরণে বিশেষ লেবেলিং বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকেই কার্যকর হয়েছে নয়া বিধি।

সংশোধিত বিধি অনুযায়ী, ভেজিটেরিয়ান পণ্যের উপর এখন থেকে সবুজ রংয়ের বিন্দু বা ডট রাখা জরুরি। ননভেজিটেরিয়ান পণ্যের ক্ষেত্রে লাল বা বাদামি বিন্দু।

সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, প্রসাধনীর প্যাকেটের মূল অংশেই ওই বিন্দু থাকতে হবে, যাতে সহজেই তা চোখে পড়ে গ্রাহকদের। কেনার সময় দেখেশুনে কিনতে পারেন।

সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এবং প্রসাধনীর প্যাকেট বা বোতলের যে মূল অংশ, যেখানে ছবি, ব়ড় করে পণ্যের নাম লেখা থাকে, তার ঠিক উপরেই সবুজ, লাল অথবা বাদামি বিন্দুটি থাকতে হবে।

নয়া এই বিধি কার্যকর হওয়ার ফলে এখন থেকে পণ্য উৎপাদনের সময়ই ওই বিন্দুর উপস্থিতি নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। বিন্দু দেখেই পছন্দের পণ্য বেছে নিতে পারবেন গ্রাহকরা। আলাদা করে ইনগ্রিডিয়েন্টস দেখতে হবে না।

২০১৪ সালেই পণ্য চিহ্নিতকরণে প্যাকেট বা বোতলের উপর সবুজ, লাল অথবা বাদামি বিন্দু রাখা বিধি চালু হয়েছিল। ওই বিধি সংশোধন করে বিধানের কাঠামো বদল করা হল।

এ নিয়ে আইনি লড়াইও হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লি হাইকোর্টে ওই আবশ্যিক শর্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। এর পরই লেবেলিং নিয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করতে নির্দেশ দেয় আদালত।

এবার প্যাকেট বা বোতলের একেবারে সামনের অংশে চিহ্নিতকরণের বিন্দুটি রাখতে বলা হয়েছে, যাতে সহজেই তার চরিত্র বোঝা যায়।  আগের থেকে আরও ভাল ভাবে বোঝা যায় যেন বিন্দুটি।

পাশাপাশি আগের বিধিতে আরও কিছু রদবদল ঘটিয়েছে কেন্দ্র। বিদেশ থেকে আমদানিকৃত পণ্য বিক্রয়কারী ই-কমার্স সংস্থাগুলিকে বলা হয়েছে, পণ্য কোন দেশ থেকে আনা হয়েছে, তার উল্লেখ থাকতে হবে। দিল্লি সূত্রে খবর, বৃহত্তর লক্ষ্যেই এই রদবদল, যাতে পণ্য সম্পর্কে সমস্ত তথ্য পেতে পারেন গ্রাহকরা।

Published at : 22 Sep 2026 11:17 AM (IST)

আরও জানুন খবর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *