ওয়েলিংটন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের জায়গা করতে হলে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ় জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে এক বড় ধাপ নিল ভারত। বেসিন রিজার্ভে চার দিনের লড়াই শেষে ম্যাচের রাশ ভারতের হাতেই। আপাতত দ্বিতীয় ইনিংসে কিউয়িদের স্কোর দুই উইকেটে ১১৯ রান। ভারত এখনও ২৩৩ রানে এগিয়ে রয়েছে।
