RG Kar Case: ‘বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি’, নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো


কলকাতা: অভয়াকাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফদার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। ভোট পরবর্তী হিংসা মামলায় ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হয়েছিলেন ১৩ জুলাই। আর আর জি কর কাণ্ডে বাবা নির্মল ঘোষ গ্রেফতার হলেন ১৩ অগাস্ট। ২০২৪ সালের ৯ আগস্ট পুলিশ কর্তা ও স্বাস্থ্যকর্তাদের উপস্থিতিতে তড়িঘড়ি নিহত তরুণী চিকিৎসকের মৃতদেহ বের করে নিয়ে গিয়েছিলেন নির্মল ঘোষ। এই ঘটনার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, সেই অভিযোগ আরও একবার করলেন আর জি কর আন্দোলনের মুখ চিকিৎসক অনিকেত মাহাতো। 

ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে অনিকেত বলেন, ‘বৃহত্তর ষড়যন্ত্রের কথা আমরা বারবার বলেছি। আমরা মূলত ২-৩ টে বিষয় বারবার অভিযোগ জানিয়েছি। একাধিক ব্যক্তি ঘটনায় জড়িত ছিল, তাদের গ্রেফতার করা উচিত। প্রমাণ লোপাট করা হয়েছে, সিবিআই তার প্রাথমিক চার্জশিটে বারবার বলেছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া উচিত। আজকে নির্মল ঘোষ গ্রেফতার হয়েছে। সেদিন যখন অভয়ার দেহ বের করে নেওয়া হচ্ছিল তখন ওই কলেজের প্রেমিসেসে বিনীত গোয়েল, অ্য়াডিশনাল সিপি, ডিসি নর্থ, পুলিশের অসংখ্য কর্তা ব্যক্তি, স্বাস্থ্যভবনের কর্তা, মেডিক্যাল কাউন্সিলের কর্তাব্যক্তি, তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতারা সবাই ওখানে ছিলেন। কিন্তু যেখানে স্বাস্থ্যভবন ও পুলিশ কর্তারা রয়েছেন, সেখানে কীভাবে নির্মল ঘোষ মনে করলেন যে তাড়াতাড়ি দেহটা বের করে সৎকার করে দেওয়া যায়? এটা তো দিনের আলোর মত পরিষ্কার যে এর পেছনে বৃহত্তর যড়যন্ত্র রয়েছে।’

নির্মল ঘোষকে জেরা করে আর জি কর নিয়ে আরও তথ্য বের করে আনতে চাইছে পুলিশ। এদিকে, অভয়াকাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে, গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি, উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পানিহাটি পুরসভার সামনে নির্মল ঘোষের ছবিতে ছোড়া হয় ডিম….মারা হয় জুতো….. লাথি। ছবিতে পরানো হয় জুতোর মালা। আবির খেলে বাজনা বাজিয়ে মিষ্টিমুখ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। এর আগে ভয়ার স্মরণসভায় শুভেন্দু অধিকারী পুলিশকে  বলেছিলেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যকশন নিন।” মুখ্যমন্ত্রী বলার পরই শুরু হল অ্যাকশন। মৃত চিকিৎসকের বাবার দায়ের করা নতুন এফআইআর-এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা নির্মল ঘোষকে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষের শাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায়।  তিনিও তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। থাকেন অভয়ার বাড়ির কাছেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *