RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, “কলিগকে বাঁচাবার জন্যই কি..”, প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?


কলকাতা: আর জি করকাণ্ডে রিপোর্ট জমা সিবিআইয়ের। ২১ মে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ অনুযায়ী রিপোর্ট জমা সিবিআইয়ের। আদালতের নির্দেশে ৩ সদস্যের সিট গঠন, আদালতে জানাল সিবিআই। ‘সিবিআই তদন্তে হস্তান্তরে দেরি, তথ্য প্রমাণ বিনষ্ট করার জন্য কারা দায়ী ?’, এটাও তো একটা অপরাধ, মন্তব্য বিচারপতি শম্পা সরকারের। চার্জশিট দাখিল করার পর ১ বছর ৭ মাস কেটে গিয়েছে, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এহেন আবহে, সাংবাদিক বৈঠকে মুখ খুললেন অভয়ার পরিবারের আইনজীবী  জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন, কলকাতা জুড়ে তুমুল ঝড়-বৃষ্টি, কোন কোন রাস্তায় যান চলাচলে বিঘ্ন ? জরুরি বার্তা লালবাজার ট্রাফিক কন্ট্রোলের

আইনজীবী  জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন, নির্যাতিতার মা-বাবা, বারবার সিবিআইয়ের শরণাপন্ন হয়েছেন এবং লাস্ট অর্ডারে মহামান্য বিচারপতিরা বলে দিয়েছিলেন, সিবিআই নির্যাতিতার মা-বাবার সঙ্গে কথা বলবেন এবং তাঁদের যে বক্তব্য শুনবেন। সেই অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যাবে। কিছু করেনি। প্রায় ১ ঘন্টা ধরে মহামান্য বিচারপতিদের কাছে, তীব্র ভর্ৎসনার শিকার হয়েছেন সিবিআই। এবং মহামান্য বিচারপতিরা ভরা এজেলাসে এটাও বললেন, আমরা তাহলে কী করব ? সিবিআই যদি তদন্ত করতে না চায়, আমাদের কী করা উচিত, সিবিআই বলে দিক। আগে যে তদন্তকারী অফিসার ছিলেন, সেই কলিগকে বাঁচাবার জন্যই কি , সিবিইআই-র বর্তমান সিট যাদের নিয়ে তৈরি, তাঁরা, সেই কলিগেরই দেখানো পদ্ধতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। কী করলেন তাঁরা ? আজকে মহামান্য বিচারপতিরা শুধু নন, আমরা সকলেই একেবারে হতাশ, সিবিআইয়ের তদন্তে..।’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *