Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়


নয়াদিল্লি: পৃথিবীর আকাশে ফের অভূতপূর্ব দৃশ্য। আর কিছু দিন পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। আগামী ১২ অগাস্ট, ফের বেশ কিছু ক্ষণের জন্য আড়ালে চলে যাবে সৌরজগতের অভিভাবক। দু’বছর পর ফের এমন দৃশ্যের সাক্ষী হবেন পৃথিবীবাসী।(Total Solar Eclipse)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, আগামী ১২ অগাস্ট ফের সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। পৃথিবীর উপর এমন ভাবে ছায়া ফেলবে, যাতে পৃথিবীর বেশ কিছু জায়গায় সূর্যের আলো এসে পড়তে পারে না। অর্থাৎ ওই সব অঞ্চলে সূর্যের আলো এসে পড়ে না একেবারেই। এভাবেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। (Solar Eclipse)

NASA-র তথ্য অনুযায়ী, আগামী ১২ অগাস্ট গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং পর্তুগালের উত্তর-পশ্চিম অঞ্চলের মানুষজন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সেই দৃশ্য চাক্ষুষ করতে পারবেন। ওই সময়ে পুরোপুরি আড়ালে চলে যাবে সূর্য। দিনের বেলাতেই আঁধার নেমে আসবে। স্থানীয় সময় দুপুর ১টার আশেপাশে গ্রহণ শুরু হবে বলে খবর।

আরও পড়ুন: টাকা নিতে চাপসৃষ্টি? অভিযোগ আমদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের, এয়ার ইন্ডিয়া বলল…

আংশিক সূর্যগ্রহণের ক্ষেত্রে, পুরোপুরি আড়াল হয় না সূর্য। ১২ অগাস্ট পৃথিবীর বেশ কিছু জায়গায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেই তালিকায় রয়েছে ইউরোপ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার কিছু অঞ্চল। 

এর আগে, ২০২৪ সালের এপ্রিল মাসে মেক্সিকো, আমেরিকা এবং কানাডা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। ইউরোপিয়ান স্পেস এজেন্সির দাবি, ইউরোপের মূল ভূখণ্ড থেকে শেষ বার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। ১৯০৫ সালের পর এই প্রথম স্পেনের মূল ভূখণ্ড থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এখন থেকে ২০২৮ সালের হিসেব ধরলে, তিনটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মধ্যে ১২ অগাস্ট প্রথমটির দর্শন পাবে স্পেন। 

আরও পড়ুন: PoK-তে বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল পাকিস্তানি সেনার হেলিকপ্টার, আগুনে ভস্মীভূত সব, কেউ বেঁচে ফিরলেন না

এর পর ২০২৭  সালের ২ অগাস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবে দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব, ইয়েমেন। ২০৩৩ সালের ৩০ মার্চের আগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবে না আমেরিকা। সেবারও আলাস্কা থেকেই দেখা যাবে শুধু। ২০৪৪ সালের ২২ অগাস্ট একসঙ্গে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবে আমেরিকা, নর্থ ডাকোটা এবং মন্টানার আকাশে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *