নিউ জার্সি: বিশ্বকাপ ফাইনালে তিনি ছিলেন প্রধান অতিথি। আর্জেন্তিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর তিনিই স্প্যানিশ অধিনায়ক রদ্রির (Rodri) হাতে তুলে দিয়েছিলেন বিশ্বকাপ। তবে বিতর্ক তৈরি হয় কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রফি তুলে দেওয়ার পর মঞ্চ থেকে সরতেই চাইছিলেন না। স্পেনের ফুটবলাররা তখন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন উৎসব শুরু করার জন্য। শেষ পর্যন্ত আসরে নামেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (FIFA President Gianni Infantino)। তিনিই ট্রাম্পকে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন যে, এই উৎসব শুধু বিজয়ী দলের জন্য। যদিও ট্রাম্প তার পরেও খানিকক্ষণ ছিলেন মঞ্চে। স্পেনের বিজয়ী দলের সঙ্গে বিশ্বকাপ হাতে ট্রাম্পের একাধিক ছবি ওঠে।
এবার সেই ছবি নিয়েই সাহসী সিদ্ধান্ত নিল স্পেন। তাদের বিশ্বকাপজয়ী দলের অফিশিয়াল ছবি থেকে ট্রাম্পকে কেটে বাদ দিয়ে দিল স্পেন ফুটবল সংস্থা। এমনিতেই রাজনৈতিকভাবে স্পেন ও আমেরিকার দূরত্ব সর্বজনবিদিত। বিশ্বকাপ জেতার পর স্পেনের বিভিন্ন অফিশিয়াল ও ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে রদ্রি ও তাঁর দলের যে ছবি পোস্ট করা হয়েছে, সেখানে এডিট করে ট্রাম্পের ছবি বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে ‘বাধ্য’ হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
তার আগে স্পেনের ফুটবলার মাইকেল মেরিনো ট্রাম্পের সামনেই তাঁর মতো নাচের অঙ্গভঙ্গি করেন। তারপর ট্রাম্পের ছবি ছেঁটে ফেলে সাহসী পদক্ষেপ করল স্পেন ফুটবল সংস্থা।
