নয়া দিল্লি: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ. পি. জে. আবদুল কালাম বলেছিলেন, “স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমোতে ঘুমোতে দেখি, স্বপ্ন সেটাই যেটা আমাদের ঘুমোতে দেয় না”। আর মেধা আনন্দের স্বপ্ন ছিল একজন IAS অফিসার হওয়া। সেই স্বপ্ন সত্যিই তাঁকে ঘুমাতে দেয়নি। পর পর চার বার UPSC পরীক্ষা দিয়ে IAS না হওয়ার হতাশা তাঁকে গ্রাস করে। পঞ্চম প্রচেষ্টায় অবশেষে সিভিল সার্ভিস পরীক্ষায় ১৩ তম স্থান অর্জন করেন তিনি। তাঁর এই সাফল্যের কাহিনী অনেক মানুষের কাছেই অনুপ্রেরণা।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাভ করার পর UPSC-র প্রস্তুতি শুরু করেন মেধা। যদিও প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন তিনি। আর এই ব্যর্থতা তাঁকে নতুন করে ভাবতে ও কীভাবে তিনি প্রস্তুতি নেবেন, সেই নিয়ে ভাবতে শুরু করেন।
দ্বিতীয় বার চেষ্টা করে UPSC ক্র্যাক করেন মেধা। যদিও তাঁর কাঙ্খিত IAS হওয়ার স্বপ্ন পূরণ হয়নি তাঁর। ওই পরীক্ষায় তিনি রেলওয়ে ট্রাফিক সার্ভিসে পোস্টিং পান। যদিও নিজের র্যাঙ্ক যাতে আরও ভাল হয়, তার জন্য প্রস্তুতি চালিয়ে যেতে থাকেন তিনি।
এর পরের দুটি প্রচেষ্টায় ইন্টারভিউ পর্যন্ত তিনি পৌঁছলেও চূড়ান্ত তালিকায় কোনও জায়গা হয়নি মেধার। পর পর চার বার নিজের স্বপ্ন পূরণ না হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। একটা সময় এমন ছিল, যখন তিনি নিজেকে গউটীয়ে নিয়েছিলেন। আর সেই কঠিন সময় তাঁর বাবা ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু তাঁর পাশে ছিলেন। তাঁরাই সাহস যোগান মেধাকে।
তা বলে কিন্তু হাল ছাড়েননি মেধা। পঞ্চমবার পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন তিনি। চাকরির সঙ্গে সঙ্গে প্রস্তুতিও নিতে থাকেন মেধা। ব্যর্থতার ভয়কে আর গুরুত্ব দেননি তিনি, বদলে পরীক্ষাকে একটি কেরিয়ারের সুযোগ হিসেবে দেখতে শুরু করেন। বদল নিয়ে আসেন নিজের প্রস্তুতির কৌশলেও। বিশেষ করে মেনস পরীক্ষার টেস্ট সিরিজ ও পরিকল্পনা নিয়ে অনুশীলন করায় জোর দেন তিনি। শেষ পর্যন্ত তাঁর এই প্রচেষ্টাতেই আসে কাঙ্খিত সাফল্য। UPSC পরীক্ষায় ১৩ তম স্থান অর্জন করেন মেধা। স্বপ্ন পূরণ হয় তাঁর।
মেধার অভিজ্ঞতা, সাফল্য বা ব্যর্থতা কোনওটিকেই মাথায় না তোলার শিক্ষা দেয়। তাঁর মতে, কঠিন সময়ে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া এবং পাশে থাকা অল্প কয়েকজন মানুষের সহযোগিতাকে গুরুত্ব দেওয়াই সাফল্যের পথে এগিয়ে চলার অন্যতম শক্তি।
Education Loan Information:
Calculate Education Loan EMI
