Headlines

Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা


কলকাতা: তারাতলার নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ল কীভাবে? কার গাফিলতি? কোথায় ছিল নজরদারি? নির্মাণ বিশেষজ্ঞদের মতে, গোটাউনের নকশা এবং নির্মাণে গাফিলতি ছিল।

মালিকপক্ষের বিরুদ্ধে FIR, প্ল্যানে কাদের অনুমোদন?লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা। ‘ত্রুটি ছিল প্ল্যানে, এমনই জানিয়েছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। তৃণমূল জমানায় পাস হওয়া সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত। অডিট না হওয়া পর্যন্ত নির্মীয়মাণ সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত’, ৩১ জুলাই পর্যন্ত কলকাতার সমস্ত নির্মীয়মাণ বিল্ডিংয়ের কাজ বন্ধ, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।              

তারাতলার নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ল কীভাবে? কার গাফিলতি? কোথায় ছিল নজরদারি? নির্মাণ বিশেষজ্ঞদের মতে, গোটাউনের নকশা এবং নির্মাণে গাফিলতি ছিল। শিবপুরের IIEST- এর প্রাক্তন রেজিস্ট্রার বিমান বন্দোপাধ্যায় বলেন, ‘প্রাথমিকভাবেই মনে হচ্ছে এটা একটা নকশায় গুরুতর গাফিলতি। এটা যদি প্রপার ডিজাইন হত, ভাঙার কোনও স্কোপই ছিল না’। 

তিনি এও বলেন, ‘ডিজাইনটা মানে তার ফাউন্ডেশন থেকে শুরু করে কলাম বিম যদি সঠিকভাবে তৈরি করা হত, এটা ভেঙে পড়ার কারণ নেই। এটা দেখে মনে হচ্ছে, স্ট্রাকচার হয়েছে। সামান্য ঝড় বৃষ্টিতে যা লোড হয়েছে, মূলত যদি হয়ে থাকে সেটাই সে সহ্য করতে পারেনি। মানে ভবিষ্যতে আরও খারাপ অবস্থা হতে পারত। ল্যান্ড ইউজ অ্য়ান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান যেটা পশ্চিমবঙ্গ সরকারের আছে, সেই পদ্ধতিটা মেনেছে কিনা।’ 

পুরসভার তালিকাভুক্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অংশুমান সরকার বলেন, ‘এই পরিকাঠামোটা প্রাথমিকভাবে দেখে যেটা মনে হচ্ছে এটা অনুপযুক্ত। যে লোডটা এখানে পড়েছে, জয়েন্টিংগুলো যেগুলো দেখে মনে হচ্ছে, এরকম জয়েন্টিং হয় না। এখন কীভাবে কে অনুমোদন করল, এটা তদন্তের বিষয়। এর ফলে যেটা হয়েছে, ওভারলোড হয়ে গেছে, ওভারলোড হয়ে জংশন থেকে এটা টিয়ার করে গেছে। টিয়ার করতেই ভেঙে পড়েছে, ভেঙে পড়তেই এই বিপর্যয় ঘটেছে।প্রাথমিকভাবে যে ব্রেসিংগুলো থাকা উচিত একটা স্ট্রাকচারে, সেই ব্রেসিং কিন্তু এখানে আমরা দেখতে পারছি না।’ 

তিনি এও বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে পোর্টের জমি লিজ দেবে, এবং KMC অনুমোদিত কোনও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে ওঁকে ডিজাইন করাতে হবে। এসব যে স্ট্রাকচারগুলো সাধারণত কলকাতা পুরসভার অনুমোদন দেওয়ার আগে যাদবপুর বা শিবপুর, IIT- থেকে… করানো হয়, তারপর কাজগুলো চালু করা হয়। কিন্তু এখানকার যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছি, স্ট্রাকচারাল ডিজাইনের বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখতে পাচ্ছি না। এত বড় স্ট্রাকচার, ফার্স্ট হচ্ছে ব্রেসিং করা উচিত। আমি ব্রেসিং দেখতেই পাচ্ছি না।
জয়েন্টিং যেগুলি করা হয়েছে, জয়েন্টিংয়ের যে বোল্টগুলো আছে, সেগুলি ঠিকঠাক ডিজাইন হয়েছে কিনা এবং সেগুলি স্থাপন ঠিকঠাক করা হয়েছে কিনা, সেটা একটা দেখার বিষয়’। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *