Headlines

Weather Update: বেলা গড়ালেই প্রবল ঝড়-বৃষ্টি ? এই জেলাগুলিতে এবার দুর্যোগের কমলা সতর্কতা জারি করল IMD


কলকাতা: মঙ্গলেও ঝড়-বৃষ্টি থেকে মুক্তি নেই । আজও রাজ্যের অধিকাংশ জেলাতেই ঝোড়ো হাওয়া বইবে, বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জেলাতেই মুষল ধারায় বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

আরও পড়ুন, মমতার হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রতর হাতে, নতুন চেয়ারপার্সন হলেন অরূপ রায়

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া মুর্শিদাবাদ, বীরভূমে দুর্যোগের আশঙ্কা রয়েছে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে এদিনও হলুদ ও কমলা সতর্কতা রয়েছে। ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে । হলুদ সতর্কতা রয়েছে, মালদা ও দুই দিনাজপুরে

হাওয়া অফিস থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সময়, মূলত ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সময়, কোনওভাবেই যেনও খোলা মাঠ, বৈদ্যুতিক খুঁটি, কিংবা কোনও জলাশয়ের সংস্পর্শে কেউ না থাকে। সকলেই যেন দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ে থাকে। তবে আকাশ মেঘলা থাকলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকছে। যদিও দক্ষিণবঙ্গের কিছু জেলায় টানা বৃষ্টিতে গরম অনুভব কিছুটা কমেছে। মূলত গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় কমবেশি বৃষ্টি হচ্ছে। কিন্তু সেই সঙ্গে দিনভর ভোগাচ্ছে ভ্যাপসা গরমও। 

হাওয়া অফিস জানিয়েছে,  ২৪ তারিখ অবধি উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিই শুধু এবার নয়, সেগুলি ছাড়া আরও একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং , কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে।  ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে বাজ পড়ার আশঙ্কাও রয়েছে।

গত সপ্তাহে তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। রাতভর বৃষ্টিতে ফুঁসে ওঠে বালাসন নদী। কার্শিয়ঙের দুধিয়ায় ভেঙে পড়ে অস্থায়ী সেতু। সেতু ভেঙে পড়ায়  যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শিলিগুড়ি-মিরিকের। কার্শিয়াঙের মাহানতির কাছে, ১১০ নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছিল ধস। এ বাদেও পাহাড়ের একাধিক ছোট-বড় ধস নেমেছিল। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *