Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

কলকাতা: হয়েই চলেছে বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি জেলায় জেলায়। বর্ষার এই আগ্রাসী রূপের মধ্যে ভারতের আবহাওয়া দফতর নতুন এক সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে পশ্চিমবঙ্গ, ওড়িশা, দিল্লি এবং বিহার সহ মোট ১৯টি রাজ্যের জন্য ভারী বৃষ্টি এবং বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এই সময়ে ঘণ্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত বেগে বাতাস ও শক্তিশালী বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বিগত কয়েকদিন যে হারে বৃষ্টি হয়েছে, তাতে গ্রামাঞ্চলে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। এই বৃষ্টি যদি আরও বাড়তে থাকে, তবে ভয়ঙ্কর রূপ নেবে সেই সব এলাকাগুলো।

পূর্ব ভারতের রাজ্যগুলিতে বজ্রপাত ও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পাহাড়ি রাজ্যগুলিতে ভূমিধসের বিষয়েও সতর্ক করা হয়েছে। শক্তিশালী ঝড় বড় গাছ উপড়ে ফেলতে পারে। তাই, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতর থেকে।

পাশাপাশি, কৃষক ও জেলেদের নদীর তীর থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ভারী বৃষ্টিপাতে কৃষকদের ফসলেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গের বহু জেলায় অতিরিক্ত বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গিয়েছে।

পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং তার আশেপাশের এলাকায় একটি ঊর্ধ্বস্তরের ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। আবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরেও একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে।

দেশের ১৯টি রাজ্যে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গে আগামী ২ দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

১৯টি রাজ্যে ভারী বৃষ্টি ও বজ্র ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর প্রদেশ, বিহার, দিল্লি, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কেরালা, গুজরাট এবং মহারাষ্ট্র। এই সময়ে ঘণ্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত বেগে প্রবল বাতাস বইতে পারে। কিছু রাজ্যে শিলাবৃষ্টিও হতে পারে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাব দেখা দেবে দেশের বহু জায়গায়। হবে অতি ভারী বৃষ্টি।

পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের এই নিম্নচাপের কারণে, আগামী ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

পাশাপাশি ১৭ তারিখে ওড়িশায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের বেশিরভাগ দিন পশ্চিম হিমালয় অঞ্চলে এবং আগামী ৩-৪ দিন উত্তর প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২-৩ দিন উত্তর-পূর্ব ভারতে এবং সপ্তাহজুড়ে আসাম ও মেঘালয়ে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Published at : 16 Aug 2026 11:36 PM (IST)

আরও জানুন জেলার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *