“এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন”, যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর


কলকাতা: যাদবপুরে হাজার কণ্ঠে বন্দে মাতরম কর্মসূচিতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। এদিন তিনি বলেন “এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন,..আমি জঙ্গলমহলে, কিষেণজিদের খাতা বন্ধ করেছি।’ 

আরও পড়ুন, “আমার এমন দুঃসময় আসেনি, যে লাইব্রেরির বই চুরি করতে হবে”, ‘প্রমাণ’ চাইলেন মমতা, “বাজে কথা”, পাল্টা দেবজিৎ

” আমিও দেখছি,  নেতাবাবুরা কতক্ষণ এদের বাঁচায় ?”

জেএনইউ দিল্লি (JNU), হায়দ্রাবাদ ওসমানিয়াকে (Osmania University) শুধরে দেওয়ার প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) বলেন, ‘এত সাহস, আর্টস হোস্টেলের দেওয়ালে, রেড স্যালুট কিষেণজি ! হু ইজ কিষেণজি ? যিনি ভারতবর্ষের সংবিধানকে জ্বালান, ভোটের সময় ভোট বয়কট করতে বলতেন। যিনি গোমতী থেকে গোদাবরী, আলাদা রাষ্ট্র তৈরি করার কথা বলতেন, সেই কিষেণজিকে রেড স্যালুট দেবেন ? আর আমরা সরকারে থাকব ? ফ্রি ফ্রি প্যালেস্তাইন ? ওই জায়গায় আগে লিখুন, ফ্রি ফ্রি পাক অকুপাই কাশ্মীর, ওই জায়গায় লিখুন। POK ফেরৎ দিতে হবে, পিওকে তো আমাদের। আত্মবলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyama Prasad Mukherjee)।’

“.. আমি জঙ্গলমহলে, কিষেণজিদের, খাতা বন্ধ করেছি”

মুখ্যমন্ত্রী বলেন, ‘হায়ার এডুকেশন ডিপার্টমেন্টও দেখছে।  আমিও দেখছি, জুটার নেতাবাবুরা কতক্ষণ এদের বাঁচায় ? আমিও দেখব, এক্স স্টুডেন্ট হওয়ার পরে কী করে, হোস্টেলে থাকেন ? এটাও আমি দেখবো। দ্রোণ ওড়াবো। ফেনসিডিল, গাঁজা, হেরোইন কোথায় কোথায় কে নিয়ে যাচ্ছে, আর কোথায় কোথায় বসে, পাতা পুড়িয়ে টানছেন, আমি বের করব। আমি ওই পুলিশ মন্ত্রী, আমি জঞ্জাল সাফাই করতে জানি।আমি নন্দীগ্রাম থেকে, কমিউনিস্ট সাফাই করেছি। আমি জঙ্গলমহলে, কিষেণজিদের (Kishenji) খাতা বন্ধ করেছি। আমি সেই লোক।’

“রাষ্ট্রবাদ দেশপ্রেমের জনজাগরণ ঘটিয়ে, যাদবপুর, টলিগঞ্জ, সোনারপুর..আপনারাই পরিষ্কার করে দিয়েছেন”

  এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, এই সরকার শক্তিশালী সরকার।  রাষ্ট্রবাদ দেশপ্রেমের জনজাগরণ ঘটিয়ে, যাদবপুর, টলিগঞ্জ, সোনারপুর..আপনারাই পরিষ্কার করে দিয়েছেন। অনেকে বলত যাদবপুর নাকি, লেনিন নগর, সব জায়গায় হেরে যাবে, এখানে নাকি বিজেপি কোনওদিনই জিততে পারবে না ? কমিউনিস্টরা জিতবে। যাদবপুরে যারা ধর্মরক্ষার জন্য যারা ধর্মরক্ষার জন্য উদ্বাস্তু হয়ে এসেছিলেন, তারাও এবারে বোন শর্বরীকে (শর্বরী মুখোপাধ্যায়) জিতিয়ে পাঠিয়েছে আমাদের কাছে। ভাল থাকবেন আপনারা। সরকার ভাবছে। আপনারা ভাবুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *